শিরোনাম
◈ বিশেষ সতর্কবার্তা ইসলামিক ফাউন্ডেশনের ◈ শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী ◈ শেখ হাসিনার দেশে ফেরার কী কী পথ খোলা আছে? ◈ ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ◈ বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার সদস্য ◈ বিগত বছরে গুম নির্যাতনের শিকার পরিবারকে মূল্যায়নের উদ্যোগ নেয়া হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, পাঁচ মাসে প্রাণহানি ৯০২ ◈ ৫৩ বছর আগে পদ্মশ্রী পুরস্কা‌রের জন্য নির্বাচিত, বয়স ৮৮, এখ‌নো হাতে পাননি কিংবদন্তী ক্রিকেটার! ◈ অবসর ভাতার জন্য আর অফিসে অফিসে ঘুরতে হবে না, অনলাইনেই ঘরে বসে টাকা পাবেন শিক্ষকরা: প্রধানমন্ত্রী ◈ মাদরাসার সিঁড়ির পাশে পড়ে থাকা ককটেল বিস্ফোরণ, আহত ৫ ছাত্রী

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯, ০৩:০৯ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০১৯, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত চায় শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : ভারতের রাষ্ট্রপতি

তরিকুল ইসলাম : ভারত চায় শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ। শক্তিশালী, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশ হচ্ছে ভারতের মৌলিক জাতীয় স্বার্থ। উভয় দেশই অভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা করছে। দু’দেশের সম্পদ ও সামর্থ্য যৌথভাবে অন্বেষণের সর্বোত্তম পন্থার দিকে এগিয়ে যেতে হবে।

বাংলাদেশে সফররত ইয়াং এমপি ও রাজনৈতিক নেতৃবৃন্দের একটি প্রতিনিধিদল ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে দেশটির রাষ্ট্রপতি এ কথা বলেন। বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানান।

রাম নাথ কোবিন্দ বলেন, তিনি বাংলাদেশের পরবর্তী প্রজন্মের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে খুবই আনন্দিত। ভারত ও বাংলাদেশের রয়েছে অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারিবারিক বন্ধন। দু’দেশের অংশীদারিত্ব কিভাবে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে সহায়তা করবে সে ব্যাপারে নতুন পন্থা উদ্ভাবনে চিন্তা-চেতনায় প্রত্যয় হতে প্রতিনিধিদলের সদস্যদের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সফররত বাংলাদেশের প্রতিনিধিদল এখানে অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) এবং বিবেকানন্দ ফাউন্ডেশন আয়োজিত দু’টি পৃথক সেমিনারে অংশগ্রহণ করেন। স্বতন্ত্র থিঙ্ক ট্রাঙ্ক ওআরএফ’র আমন্ত্রণে বাংলাদেশের ২০ সদস্যের প্রতিনিধিদল সপ্তাহব্যাপী সফরে রোববার এখানে পৌঁছেছেন। এই সফরে তারা সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ প্রতিনিধিদলের সৌজন্যে মধ্যাহ্ন ভোজেরও আয়োজন করেন। প্রতিনিধিদলে সংসদ সদস্য ও আওয়ামী লীগ, বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়