শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত বৈঠকে বন্ধ ট্রেন চালুর কোনো আলোচনাই হয়নি ◈ চীনে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে ৬ প্রস্তাব বিসিসিসিআইর ◈ বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক: চতুর্থ দিনে ৯ হাজার গ্রাহককে ৩৯১ কোটি টাকা পরিশোধ ◈ নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে পড়ে, অতঃপর... ◈ ভারতের কা‌ছে হেরে নারী এশিয়া কা‌পের ফাইনা‌লে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের ◈ দীর্ঘসময় শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ দায়িত্ব বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর ◈ ভারতে পাচারের শিকার ৪৭ বাংলাদেশি দেশে ফিরলেন ◈ শিশুর পেটে ইয়াবা, আড়ালে পাচারচক্র: মাদক কারবারিদের নতুন বাহন শিশুরা!

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৯, ১১:০৭ দুপুর
আপডেট : ১১ মার্চ, ২০১৯, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাস রুম স্থাপন করা হবে, বললেন তথ্য প্রযুক্তি মন্ত্রী

নুর নাহার : ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ভালো বিষয়গুলো গ্রহণ ও মন্দকে বর্জনের আহ্বান জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। সোমাবার সকালে চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ই-লার্নিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিবিসি নিউজ

তিনি বলেন, ইন্টারনেট হলো বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরী। এখান থেকে ভালো বিষয়গুলো গ্রহণ করতে হবে এবং খারাপ বিষয়গুলো বর্জন করতে হবে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাস রুম স্থাপন করা হবে বলেও জানান মন্ত্রী।

পরে চট্টগ্রাম সিটি করপোরেশনে সভা কক্ষে হাইটেক পার্ক, সফটয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের লক্ষে সিটি করপোরেশনের সাথে সমঝোতাচুক্তি স্বাক্ষর করেন তিনি।

  • সর্বশেষ