শিরোনাম
◈ বিদ্যুৎহীন সেন্টমার্টিন, ল্যাম্প-মোমবাতির আলোয় রাত কাটছে দ্বীপবাসীর ◈ কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ায় ৫ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন, মিলছে ১৭৯ মেগাওয়াট ◈ চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ নবম পে-স্কেল বাস্তবায়নে আইএমএফের শর্ত কতটা চ্যালেঞ্জের? ◈ ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সকে হাসিনা ◈ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ গ্রামীণ স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ: ৪১৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার, নতুন ১৩ উপজেলায় হাসপাতাল ◈ উগ্রবাদী কর্মকাণ্ডে অভিযুক্ত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ সম্পর্কে যা জানা যাচ্ছে ◈ টানা বৃষ্টি ও উজানের ঢলে পাঁচ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, কয়েক জেলায় বন্যা শঙ্কা ◈ জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’, চরম সতর্কতা, ফ্লাইট বাতিল ও নিরাপদে সরানো হচ্ছে মানুষ

প্রকাশিত : ১০ মার্চ, ২০১৯, ০৯:৪১ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০১৯, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে প্রিজাইডিং অফিসার প্রত্যাহার, জাল ভোটে ইউপি সদস্য আটক

নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের অনিয়মের দায়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় রেজাউল করিম নামে এক প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে জাল ভোট দেওয়া অভিযোগে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার (১০ মার্চ) দুপুরে ১২ টার দিকে উপজেলার বানিনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে প্রত্যাহার করা হয়। রেজাউল করিম কালীগঞ্জ কেইউপি সরকারী কলেজের প্রভাষক। বানিনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ছিলেন।

উপজেলা সহকারী রির্টানিং কমর্কতা ফারুক হোসেন জানান,ভোট গ্রহনের অনিয়মের দায়ে বানিনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রেজাউল করিমকে প্রত্যাহার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রবিউল হাসান। পরে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে তুষভান্ডার আর আর এমপি সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গৌতম চক্রবর্তীকে জরুরী ভাবে দায়িত্ব দেয়া হয়।

এ ছাড়াও জাল ভোট দেয়ার অভিযোগে ওই উপজেলার তুষভান্ডার ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য আবু হানিফ সাগরকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়