শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০২ মার্চ, ২০১৯, ০৭:০৭ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০১৯, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে বিজয়ী দুই সংসদ সদস্যের শপথ নেয়ার ব্যাপারে ভিন্ন মত আছে, জানিয়েছেন ড. কামাল

হ্যাপি আক্তার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দুজন সদস্য শপথ নেবেন কী নেবেন না তা নিয়ে দলের ভেতরে ভিন্ন মত রয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। এ ব্যাপারে দু’একদিনের মধ্যেই সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। সময় টেলিভিশনে এক সাক্ষাতকারে এসব কথা জানান তিনি। সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেয়া এক বিবৃতিতে ঐক্যফন্ট নেতা মোস্তফা মহসিন মন্টু জানিয়েছিলেন, দল বা জোট থেকে কেউ শপথ নিচ্ছেন না। এমন বক্তব্যকে তার ব্যক্তিগত মতামত বলে দাবি করেন ড. কামাল।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনীতির মাঠে তেমন শোরগোল না হলেও জাতীয় ঐক্যফন্ট ও গণফোরামের জয়ী দুই নেতার শপথ গ্রহণের বিষয়টি ভালোভাবেই উঠে এসেছে রাজনৈতিক অঙ্গনে। এমপি হিসেবে শপথ নেয়ার বিষয়ে দল ও ড. কামাল হোসেন ইতিবাচক বলে সময় সংবাদকে জানিয়েছিলেন গণফোরাম নেতা মোকাব্বির খান।

এ বিষয়ে দলীয় সিদ্ধান্তের জন্য অপেক্ষার কথা জানান ড. কামাল হোসেন । তিনি বলেন, অনেকেই শপথ নিয়ছে, আরো নেবেন। দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হচ্ছে। যারা বেরিয়ে এসেছেন তাদের মধ্যে কেউ কেউ মত দিচ্ছেন আবার কেউ দিচ্ছেন না। যার জন্য অপেক্ষা করা হচ্ছে।

৬ জানুয়ারি ঐক্যফ্রন্টের বৈঠক শেষে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু সাংবাদিকদের জানিয়েছিলেন, ঐক্যফ্রন্টের কেউ শপথ নিচ্ছেন না। এমন মন্তব্য তার ব্যক্তি মত বলে মন্তব্য করেন ড. কামাল হোসেন। তিনি বলেন, তিনি যদি বলে থাকেন, সেটা তার ব্যক্তিগত মত। তবে পার্টি সিদ্ধান্ত নিয়ে মতামত দিবে।

গণফোরামের নেতারা সংসদ সদস্য হিসেবে শপথ নিলে ঐক্যফন্টে কোনো প্রভাব পড়বে কিনা সে প্রশ্নও এড়িয়ে যান ড. কামাল হোসেন।

দেশ ও জাতির স্বার্থে গণফোরামের যে কোনো সিদ্ধান্ত ইতিবাচক, বরাবরই এমনই দাবি করে আসছেন দলটির শীর্ষ নেতারা। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ