শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০৪ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুলবাড়ী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীদের মাঝে প্রতীক বিতরণ

রজব আলী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাচনের প্রতিদন্দি প্রার্থীদের মাঝে প্রতীক বিতরণ করেছেন রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল আলম।

বৃহস্পতিবার রির্টানিং অফিসারের কার্য্যলয়ে এই প্রতীক বিতরণ করা হয়। নির্বাচনে চেয়ারম্যানে পদে প্রতিদ্বন্ধিতাকারী আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আতাউর রহমান মিলটন পেয়েছেন দলীয় প্রতীক নৌকা, ওর্য়াকাস পাটির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শিকদার পেয়েছেন দলীয় প্রতীক হাতুড়ি মার্কা ও স্বতন্ত্র প্রার্থী সুদর্শন পালিত পেয়েছেন আনারস।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতাকারী আবু মুসা পেয়েছেন টিউবওয়েল প্রতীক, মকলেছার রহমান পেয়েছেন উড়ো জাহাজ ও মঞ্জুরায় চৌধুরী পেয়েছেন তালা প্রতীক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতাকারী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা পারভিন পেয়েছেন ফুটবল, হাজরা বেগম পেয়েছেন হাঁস ও নীরু সামসুন্নাহার পেয়েছেন কলস প্রতীক।

সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী প্রতীক নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশনের দেয়া তপশিল অনুযায়ী আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে ফুলবাড়ী উপজেলা নির্বাচন। সেই নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী প্রার্থীদের মাঝে প্রতীক বিতরণ করেছেন রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল আলম।

  • সর্বশেষ