শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২১ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর ভাসানটেক বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক : রাজধানীর ভাসানটেক বস্তিতে (জাহাঙ্গীর বস্তি নামেও পরিচিত) লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের প্রচেষ্টায় বুধবার দিবাগত রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাত ১টা ৩৪ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনের কারণ জানা যায়নি।

চকবাজারের অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও বড় ধরনের আগুন লাগল রাজধানীতে। গত ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ১৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলে ৬৭ জনের মরদেহ উদ্ধারের খবর জানায় কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়