শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫২ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে কারাভোগ শেষে দুই বাংলাদেশী কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় অভিবাসন পুলিশ

হিলি প্রতিনিধি: ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দ্বায়ে বিভিন্ন মেয়াদের কারাভোগ শেষে দুই বাংলাদেশী কিশোরকে হিলি সীমান্ত দিয়ে ফেরত দিয়েছে ভারতীয় হিলি ইমিগ্রেশন পুলিশ।

বুধবার দুপুর ১২টায় হিলি সীমান্তের চেকপোষ্ট জিরোপয়েন্টে বিজিবি- বিএসএফ এর উপস্থিতিতে বাংলাদেশ হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।

হিলি ইমিগ্রেশন ওসি ফিরোজ কবির জানান, ঐ দুই কিশোর দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে । এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে আটক করে আদালতে পাঠায়। আদালত বালুরঘাট শোভায়োন হোম রাখার আদেশ দেন। সেখানে সবুজ ব্যাপী ১৪ মাস ও কাজী শিউল ইব্রাহিম ৩ বছর ধরে আটক ছিল সেখানে। দু-দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে আজ তাদেরকে ভারতের হিলি অভিবাসন পুলিশ হস্তান্তর করেন। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দেশে ফেরত আসা দুই কিশোর হলেন,কাজী শিউল ইব্রাহিম নরসংদী জেলার শিবপুর উপজেলার চর সুজাপুর গ্রামের মৃত কাজীর ছেলে,সবুজ ব্যাপারী হলো শরীয়পুর জেলার পালং উপজেলার খেলশী গ্রামের মৃত আমির হোসেন ব্যাপরীর ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়