শিরোনাম
◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৩ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্ডিয়ান এয়ার ফোর্সের দুটি বিমানকে গুলি করে ভূপাতিত, এক পাইলট গ্রেফতার (ভিডিও)

সাইদুর রহমান: পাক আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল গফুর বলেছেন, ভারতের দুটি যুদ্ধবিমানে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে। এছাড়া ভারতীয় বিমানের এক পাইলটকে গ্রেফতার করেছে পাক সেনাবাহিনী।

ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রাজৌরির নৌশেরা সেক্টরে আকাশসীমায় পাকিস্তানি যুদ্ধবিমান প্রবেশের খবর জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। ভারতীয় বিমান বাহিনীর বিমানঘাঁটিগুলিকে সতর্ক করা হয়েছে, জারি হয়েছে রেড অ্যালার্ট।

ভারতের তরফে পাকিস্তানের ওই যুদ্ধবিমানকে ফিরে যাওয়ার সংকেত দেওয়া, ফিরে না যাওয়ায় যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে গুলি চালান ভারতীয় সেনারা। এরপর পাকিস্তানি যুদ্ধবিমানটি ফিরে যাওয়ার সময় পুঞ্চ ও রাজৌরি সেক্টরে বোমা বর্ষণ করে।
ঘটনার পর জারি করা হয় হাই অ্যালার্ট। ধারণা করা হচ্ছে, ভারতের এয়ার স্ট্রাইকের জবাবের পরিকল্পনা করছে পাকিস্তান। ঘটনার পর ভারত কাশ্মীরের আকাশে সব ধরনের প্লেন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রের দাবি।

এদিকে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান কাশ্মীরের বডগামে বুধবার সকালে ভেঙে পড়লে দুজন পাইলট নিহত হন।

  • সর্বশেষ