শিরোনাম
◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা ◈ কারা এই হুতি বিদ্রোহীরা, কী তাদের লক্ষ্য? ◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ, গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৬ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাধ্যরাতে পাকিস্তানের পাঁচ সেনা ক্যাম্প গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা

নিউজ ডেস্ক।। ২৪ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার প্রত্যাঘাত ভারতের৷ গুঁড়িয়ে দেওয়া হল পাঁচ পাকিস্তানি সেনা ক্যাম্প৷ নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধ বিরতি লংঘনের জের এই প্রত্যাঘাত বলে মনে করা হচ্ছে৷ ভারতের এই অভিযানে পাক সেনার বেশ কয়েকজন জওয়ান নিহত বলে জানা যাচ্ছে৷ পাঁচ ভারতীয় সেনাও আহাত৷ জখম বারতীয় জওয়ানদের সেনা হাসপাতালে ভরতি করা হয়েছে৷

মঙ্গলবার ভোরে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে এয়ার স্ট্রাইক করে ভারতীয় বায়ু সেনা৷ ধ্বংস করে দেওয়া হয় পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের বালাকোটের ঘাঁটি৷ ভারতীয় বায়ু সেনা মিরাজ ২০০০ নিয়ে এই অভিযান চালায়৷ পাক বাহিনী এই অভিযান ঠেকাতে F-16 বিমান নিয়ে এগোলেও ভয়ে তারা পিছিয়ে যায়৷ এরপরই আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়ে ভারতীয় বায়ু সেনার সাফল্যের কথা৷

এই অভিযানের কথা মেনে নিলেও কোনও ধ্বংসের কথা স্বীকার করেননি পাক সেনা৷ জরুরি বৈঠক করে ইমরান খান৷ তারপরই গোটা দেশকে সতর্ক করার কথা বলেন ইমরান৷ বিকেলে নাগাদ নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণ শুরু করে পাক বাহিনী৷ যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাও৷ বিশ্ব আঙিনায় মুখ পোড়ে ইসলামাবাদের৷

এতকিছুর পরেও শিক্ষা হয়নি তাদের৷ বিকেলে পাক বাহিনীর যুদ্ধ বিরতী লংঘনের পরপরই ফের ভারতীয় বাহিনীর তিন বিভাগের প্রধানের সঙ্গেই বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী৷ সেখানে পাক আক্রণের জবাবের ছাড়পত্র দেওয়া হয় সেনাকে৷ তারপরই নিয়ন্ত্রণরেখার কাছে ফের অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী৷ গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের নিয়ন্ত্রণরেখার ওপারে পাঁচ পাক সেনার ক্যাম্প৷ কলকাতা২৪X৭

  • সর্বশেষ