শিরোনাম
◈ জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত ◈ যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে বন্দুক হামলা, নিহত ২, আহত অন্তত ৫ ◈ আশ্রয় চাওয়া বাংলাদেশীদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইউরোপীয় পাঁচ দেশ ◈ আগামী আইপিএলে শাহরুখ খা‌নের দল নাইটরাইডা‌র্সে খেলবেন পাকিস্তা‌নের উসমান তা‌রিক ◈ নিট প্রশ্নফাঁসের জেরে পরীক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারে ভারতের সরকার, গঠিত বিশেষজ্ঞ প্যানেল মহাকাশ বিজ্ঞানীও নেওয়া হয়েছে ◈ জিম্বাবু‌য়ে‌কে হোয়াইটওয়াশ কর‌লো ভারত ◈ আন্দোলনের সময় মোদিকে লক্ষ্য করে সামাজিক মাধ্যমে আপত্তিকর পোস্ট, ব্যবস্থা নিতে মাঠে দিল্লি পুলিশের ◈ আমার চুল টেনে ধরে শরীরের বিভিন্ন জায়গায় লাথি মারেন, হাত-পা বেঁধে গলা চেপে ধরা হয়েছিল: ঘটনার বর্ণনায় কাঁদলেন অভিনেত্রী স্নিগ্ধা ◈ বড় ধাক্কা টিম ইন্ডিয়ায়! শ্রীলঙ্কার বিরু‌দ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন একা‌ধিক ক্রিকেটার ◈ মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, সাবেক রাষ্ট্রপতিদের বিচার করা যায়?

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৮ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে হামলার প্রতিক্রিয়ায় যা বললেন মমতা

ডেস্ক রিপোর্ট : মঙ্গলবার ভোর রাতে পাক অধিকৃত কাশ্মীরে বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী। গুঁড়িয়ে দেওয়া হয়েছে জইশ-ই-মহম্মদের কন্ট্রোলরুম। পুলওয়ামা হামলার পর প্রত্যাঘাতের অপেক্ষায় ছিল গোটা ভারত।তার ২ সপ্তাহের মধ্যেই জবাব দিল ভারত। এদিন ভারতের জবাবের পর টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, `IAF also means India`s Amazing Fighters: Jai Hind` টুইটে এভাবেই ভারতীয় বিমান বাহিনীর প্রশংসা করেন মমতা।

মমতার টুইটে স্পষ্ট, পাক অধিকৃত কাশ্মীরে বিমান বাহিনীর অভিযানের কৃতিত্ব কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদীকে দিতে নারাজ তিনি। তাই অভিযানের ব্যাপারে টুইটে উচ্চবাচ্য না করলেও গোটা কৃতিত্ব দিলেন বায়ুসেনাকে। পুলওয়ামায় হামলার পর থেকেই কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলছেন মমতা। তার অভিযোগ, গোয়েন্দা তথ্য থাকা সত্বেও জওয়ানদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেনি কেন্দ্র। যার ফলে পুলওয়ামা হামলায় সফল হয়েছে জঙ্গিরা। সোমবার তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকেও এই নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তোলেন তিনি। বলেন, কেন যাবতীয় তথ্য থাকার পরেও জওয়ানদের আকাশপথে শ্রীনগর পৌঁছনোর ব্যবস্থা করল না কেন্দ্র? উৎস: জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়