শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫৩ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে রাসায়নিক সারের ঘাটতি ১৬ লাখ মেট্রিক টন

ডেস্ক রিপোর্ট : চাহিদার তুলনায় দেশে রাসায়নিক সারের (ইউরিয়া) ঘাটতি ১৬ দশমিক ৫ লাখ মেট্রিক টন বলে জানিয়েছেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে ঢাকা-৭ আসনের সরকার দলীয় সংসদ সদস্য হাজী সেলিমের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।

শিল্প মন্ত্রী জানান, ঘাটতি পূরণে কাফকো, বাংলাদেশ ও বিদেশ হতে ইউরিয়া সার আমদানি করে চাহিদা মেটানো হচ্ছে। চাহিদা ও উৎপাদনের দীর্ঘ মেয়াদী ঘাটতি মেটাতে বার্ষিক পাঁচ লাখ আশি হাজার আটশ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড নামক সার কারখানা স্থাপন করা হয়েছে।

মন্ত্রী আরো জানান, বার্ষিক প্রায় ১০ লাখ মেট্রিক টন উদপাদন ক্ষমতার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছে। দেশিয় উৎপাদন ও বিদেশ থেকে সার আমদানির ফলে দেশে সারের কোনো ঘাটতি দেখা দেয়নি।সূত্র: সারাবাংলা

  • সর্বশেষ