শিরোনাম
◈ মেধাভিত্তিক প্রজন্ম গড়ে প্রযুক্তিনির্ভর বাংলাদেশের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিনামূল্যে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ, চালু হচ্ছে মেটার নতুন সুবিধা ◈ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী ◈ রাষ্ট্রপতির দায়মুক্তি নিয়ে বিতর্ক, কী বলছে বাংলাদেশের সংবিধান ◈ নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ১০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্যভাণ্ডার তৈরি করছে সরকার, আসছে নজরদারিতে ◈ ২৬ দিনের অনশন ভেঙে সমালোচনার মুখে সোনম ওয়াংচুক, ভিডিও বার্তায় দিলেন জবাব (ভিডিও) ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর অবসর পর্তুগালকে কোটি কোটি টাকার ক্ষতির মুখে ফেলে দেবে, কেন এমন দাবি বিপণন বিশেষজ্ঞদের? ◈ মধ্যরাতে ফের ন‌রেন্দ্র মোদির ভিডিওবার্তা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে সরকারের অবস্থান চূড়ান্ত?  ◈ সোশ্যাল মিডিয়ায় পোস্ট নয়, বিদায় হবে স্মরণীয়, কবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি? ◈ সাহাবু‌দ্দিনসহ  কোন কোন রাষ্ট্রপতি তাদের মেয়াদ পূর্ণ করতে পারেননি

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪০ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিডিআর হত্যা মামলা ১০ বছরে যতোটা অগ্রসর হয়েছে তা সময়ের তুলনায় সন্তোষজনক, বললেন জেনারেল হারুন-অর-রশীদ

নুর নাহার : সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব:) হারুন-অর-রশীদ বীর প্রতীক বিডিআর বিদ্রোহে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে বলেন, সকল বিচারের একটি স্বাভাবিক ও অস্বাভাবিক প্রক্রিয়া রয়েছে। যে প্রক্রিয়ায় এই হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়েছে তা সন্তোষজনক। ডিবিসি নিউজ।

তিনি বলেন, একটি বিশেষ ট্র্যাইবুনাল বিচার প্রক্রিয়া শেষ করতে পারে। আবার ব্রিটিশ আমল থেকে ধাপে ধাপে যে বিচার প্রক্রিয়া সেভাবেও হতে পারে। এখানে হচ্ছে নিম্ন আদালত, হাইকোর্ট, সুপ্রিমকোর্ট এরপর রিভিউ তারপর মার্সি, এই প্রক্রিয়াটি যদি কোনো এক জায়গায় থেমে যায় তাহলে বলা হল এটি একটি অস্বাভাবিক প্রক্রিয়া। সেটাই এখানে হয়েছে সরকার চেয়েছে যে স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমেই বিচারকার্য চলুক।

তিনি আরো বলেন, এখানে ৬০০০ সৈনিককে অভিযুক্ত করা হয়েছিলো। পরে যাছাই বাছাই করে ৮০০ তে আনা হয়েছে। তাদের আলাদা আলাদা ফাইল।  এতো বড় একটা বিচারকার্য হচ্ছে আমি তো মনে করি বিডিআর হত্যাকাÐ মামলায় ১০ বছরে যতোটা অগ্রসর হয়েছে তা সময়ের তুলনায় কম নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়