শিরোনাম
◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩২ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম’র বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

খন্দকার শাহিন: নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার আবু জোহা মোহাম্মদ আজাদ এর অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে সমিতি প্রাঙ্গনে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ক্রীড়া ও সাংস্কৃতিক কল্যান পরিষদ (ক্রীসকপ) এর আয়োজনে এ, জেড, এম আজাদকে এ সংবর্ধনা দেয়া হয়।

ক্রীসকপ ও নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি মো: জাহাঙ্গীর আলম অভির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ জেনারেল ম্যানেজার ইউসুফ আলী, ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমিতি বোর্ডের সদস্য সচিব আসাদুজ্জামান ছিদ্দিকী, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম মহিউদ্দিন মোশাহিদল্লাহ,ডিজিএম (কারিগরী) আলতাফ গওহর, এজিএম মো: ওয়ালিউর রহমান।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন সমিতি বোর্ডের এলাকা পরিচালক ইব্রাহিম মাস্টার,ঘোড়াশাল জোনাল অফিসের ডিজিএম শাাহাদাৎ হোসেন।
সন্ধ্যায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমিতির কর্মকর্তা ও পরিচালনা কমিটির পক্ষে সম্মাননা ও উপহার সামগ্রী তুলে দেন এ, জেড, এম আজাদের হাতে।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী জেনারেল ম্যানেজার এর দীর্ঘ কর্মময় জীবনের উপর আলোকপাত করে বিভিন্ন স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। প্রসঙ্গত, মোহাম্মদ আবু জোহা আজাদের চাকরীর মেয়াদ শেষ হওয়ায় তিনি অবসর প্রহণ করেন।

  • সর্বশেষ