শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২০ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ইয়ালো ভেস্ট’ আন্দোলনের মুখে বেড়েছে ম্যাক্রোঁর জনপ্রিয়তা

লিহান লিমা: নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া ইয়ালো ভেস্ট আন্দোলনের প্রতি সমর্থন কমার সঙ্গে সঙ্গে বেড়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জনপ্রিয়তা। সোমবার এক সমীক্ষায় এই তথ্য উঠে আসে। রয়টার্স, চ্যানেল নিউজ এশিয়া

অডোক্সার এই সমীক্ষায় বলা হয়, এই মাসে প্রেসিডেন্ট হিসেবে ম্যাক্রোঁর সমর্থন ৩২ ভাগে উন্নীত হয়েছে। এর আগে এটি ছিলো ২৭ ভাগ, যা তার প্রেসিডেন্সির আমলে সবচেয়ে কম।
জ্বালানি তেলের ওপর কর বৃদ্ধির দাবিতে শুরু হওয়া ইয়ালো ভেস্ট আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয় প্যারিসের দোকান-পাট, রাস্তাঘাট ও বাড়িঘর। এই আন্দোলনের ফলে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েন ম্যাক্রোঁ। সমীক্ষায় দেখা যায়, আন্দোলনের মুখে ফ্রান্সের প্রশাসন অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি এবং দেশজুড়ে আলোচনা মতো পদক্ষেপ গ্রহণ করে ভোটরদের সঙ্গে সংযোগ গড়ে তোলায় ম্যাক্রোঁ সরকারের ওপর আস্থা বেড়েছে।

গত শনিবার আন্দোলনের ১৫তম সপ্তাহে ফ্রান্সজুড়ে বিক্ষোভ করে ৪৬ হাজার বিক্ষোভকারী। একই দিন বার্ষিক ফার্ম শোতে অংশ নেন ম্যাক্রোঁ। এই সময় তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে সেলফি তোলেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন। ঘণ্টাকয়েক জনতার সঙ্গে সময় কাটান তিনি। যদিও গত বছর এই দিনের পরিস্থিতি ছিলো ভিন্ন। ওই শো’তে টিটকারির শিকার হতে হয়েছিলো তাকে।
অডোক্সা জানায়, ২০ থেকে ২১ ফেব্রুয়ারি ফ্রান্স ইন্টার রেডিও, প্রেস রিজিওনাল নিউজপেপার ও লা এক্সপ্রেস ম্যাগাজিনের মাধ্যমে ১ হাজার ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে এই সমীক্ষা তৈরি করা হয়েছে।

  • সর্বশেষ