শিরোনাম
◈ ইরানের ইউরেনিয়াম জব্দে গোপন অভিযান, দখলে সেনা পাঠাতে চান ট্রাম্প, আলোচনায় খার্গ দ্বীপও ◈ এনসিপির ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে আছেন যারা ◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৩ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় আবারো ব্যাপক ধরপাকড় ​শুরু, একদিনে গ্ৰেফতার দুই শতাধিক

শেখ সেকেন্দার আলী,মালয়েশিয়া প্রতিনিধি: অবৈধভাবে অবস্থান করা বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে আবারো ব্যাপক ধরপাকড় শুরু করেছে মালয়েশিয়ার বিভিন্ন বাহিনী। ইমিগ্ৰেশনের পাশাপাশি যোগ করা হয়েছে, সিটি কর্পোরেশন, জাতীয় সিকিউরিটি এবং স্থানীয় বাসিন্দাদের।

রবিবার মালয়েশিয়া জুড়ে গ্ৰেফতার অভিযানে সব থেকে বেশি আটক করা হয় সাহ আলম থেকে। অভিযানে ২০ জন বাংলাদেশিসহ ১০৫ জনকে আটক করে। এছাড়াও কুয়ালালামপুর ও আশপাশের এলাকায় থেকে আরো শতাধিক অবৈধ অভিবাসীদের গ্রেফতার করা হয়।

বৈধ আর অবৈধ এক জায়গায় ৫ থেকে ১০ জন দেখলেই শুরু হচ্ছে তল্লাশি। যাচাই-বাছাই করা হচ্ছে প্রত্যেকের নথিপত্র। কাগজপত্রে কোন প্রকার ভুল থাকলে নিকটবর্তী অভিবাসন অফিসে আটকে রেখে মালিকদের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। আর যদি মালিক না আসে তাহলে ভিসা (বৈধ কাগজপত্র) থাকার পরও গ্ৰেফতার করা হচ্ছে।

বৈধ থেকেও গ্রেফতার হতে হচ্ছে মালিক না আসার কারণে। অভিবাসন বিভাগ থেকে বলা হচ্ছে, মালিক বাদে এবং এক জায়গা থেকে অন্য প্রান্তে কাজ করলে অবৈধ হিসেবে বিবেচিত হবে। রিহায়রিংয়ের (বৈধ হওয়ার সুযোগ) কাজে লাগিয়েও শান্তিতে নেই অনেকেই।
মালয়েশিয়ান ব্যবসায়ী মোহাম্মদ নাইনার এই প্রতিবেদককে বলেন, বিপুলসংখ্যক বাংলাদেশি গ্রেপ্তার হওয়ার পিছনে সব থেকে বড় কারণ হলো, সবাই জানে বর্তমানে শুক্র, শনি, রবি মালয়েশিয়া জুড়ে চলছে ব্যাপক ধরপাকড় তার ভেতরেও বাংলাদেশিরা দল বেঁধে আড্ডা দিতে ব্যস্ত থাকে ওইসব এলাকায়। যার কারোনেই বাংলাদেশিদের গ্রেপ্তার হওয়ার সংখ্যাই বেশি।

তিনি আরো বলেন, বর্তমান সময়ে অবৈধ এবং বৈধ অভিবাসীদের ঘোরাঘুরি এবং বাংলাদেশি অধ্যুষিত এলাকায় না চলার পরামর্শ দিয়ে বলেন, গ্রেফতার এবং হয়রানি এড়াতে শুক্র শনি রবি এই তিন দিন কোন শপিংমল বা রাস্তাঘাটে ঘুরাঘুরি না করাই ভালো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়