শিরোনাম
◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা ◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা ◈ ‌রিজওয়ান দু'দুবার আবেদন করেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের সাক্ষাৎ পাননি ◈ ৭৫ লাখের জায়গায় ৩ কোটি ৬৬ লাখ, জনসংখ্যার চাপে বিপর্যস্ত রাজধানী ◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪১ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশু যৌন নির্যাতনকারীকে ‘শয়তানের হাতিয়ার’ বললেন পোপ

সুস্মিতা সিকদার: ভ্যাটিকান সিটিতে আয়োজিত আন্তর্জাতিক পাদ্রি সম্মেলনের শেষ দিন শনিবার পোপ ফ্রান্সিস তার বক্তব্যে যাজক ও অন্যান্য ক্যাথলিকদের উদ্দেশ্যে বলেন, যারা শিশু যৌন নির্যাতন করে তারা শয়তানের হাতিয়ার। এই নিষ্ঠুর ও অমানবিক সমস্যা নিয়ে এখনও পর্যন্ত চার্চগুলো কোন ধরনের যথাযথ উদ্যোগ নেয়নি। বিশ্বব্যাপী ঘটে চলা এই জঘন্য ঘটনা সকল চার্চকে কবরে পরিণত করে কলঙ্কিত করছে। সিএনএন

তিনি তার দীর্ঘ বক্তব্যে আরো বলেন, ঈশ্বর পবিত্র ব্যক্তির আত্মার মুক্তি দেন। মানবীয় দুর্বলতা ও অসুস্থতা মানুষকে শয়তানের হাতিয়ারে পরিণত করে।

পোপের বক্তব্য একটি ভাবগাম্ভীর্যপূর্ণ গণসমাবেশে ১৯০ ক্যাথলিক নেতা ও ১১৪ জন বিশপসহ অন্যান্য আরো ধর্মীয় নেতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। সেখানে যৌন নির্যাতন সম্পর্কে সতর্ক হতে ও বন্ধ করতে সকলের প্রতি আহবান জানান পোপ। সেন্ট পিটার্স স্কয়ার এ অনুষ্ঠিত এ সম্মেলনে উপস্থিত অনেক ধর্মীয় ব্যক্তিত্ব যৌন নির্যাতনের বিষয়ে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন।

  • সর্বশেষ