শিরোনাম
◈ নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজট (ভিডিও) ◈ দেশের সব হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ◈ বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু ◈ বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ১০৯, নতুন বিনিয়োগ ৩০০ কোটি ডলার এরপরও করনীতির অনিশ্চয়তায় শিপিং খাত ◈ তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প ◈ কলকাতায় ৮০০ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি রোগী-স্বজন; চিকিৎসার পর থাকার জায়গা কোথায়? ◈ ভারতের ভিসা নিয়ে দালালদের প্রতারণা থেকে সতর্ক করল হাইকমিশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: বিরোধীদলকে রিজভী ◈ প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু ◈ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২৭ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন বিমান ছিনতাইকারী(ভিডিও)

নিউজ ডেস্ক : চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে কথিত বিমান ছিনতাইচেষ্টাকারী মাহাদী তার স্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলতে চান। তার সব কথাই মেনে নেয়া হয়েছিল। কিন্তু তিনি হঠাৎ করেই কমান্ডো বাহিনীর ওপর আক্রমণ করে। পাল্টা আক্রমণে তিনি আহত হন। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।

রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সেনাবাহিনীর চট্টগ্রাম জোনের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান। লে. কর্ণেল ইমরুলের নেতৃত্বে মাত্র ৮ মিনিটেই এ অভিযান শেষ করা হয়।

এসময় তিনি বলেন, ‘অস্ত্রধারী ছিনতাইকারী ২৫ বছর বয়সী যুবকের নাম মাহাদী। তার হাতে একটি পিস্তল ছিল। তিনি একজন বাংলাদেশি। মাহাদী প্রধানমন্ত্রী ও তার স্ত্রী এবং পরিবারের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। এছাড়া আর কী কারণে তিনি ছিনতাই করতে চেয়েছিলেন তা জানা যায়নি। তার আগেই তিনি আহত অবস্থায় আটক হন এবং পরে নিহত হয়েছেন।

এর আগে সন্ধ্যায় বিজি-১৪৭ নং ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার জন্য উড্ডয়নের পরপরই সেটি জরুরি অবতরণ করা হয়। ঘটনার পর বিমান থেকে ১৪২ জন যাত্রী ও ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয়। সূত্র : সময় টিভি

https://www.youtube.com/watch?time_continue=142&v=M11DUgmNAPQ

  • সর্বশেষ