শিরোনাম
◈ সৌদির পুঁজি-প্রযুক্তি, বাংলাদেশের জনশক্তি: নতুন অংশীদারত্বের প্রত্যাশা ◈ মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক ◈ সরকারি চাকরিজীবীদের জন্য পে-স্কেলের পর আরও এক সুখবর ◈ মোবাইল টাওয়ারে চুরি বেড়েছে, ২০ মাসে ১৬ হাজার মিটার কেব্‌ল ও ২ হাজার ব্যাটারি লুট ◈ বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আশঙ্কায় ওড়িশা-অন্ধ্রে সতর্কতা ◈ পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে প্রথমবার দণ্ড ফি নেই, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা ◈ দুই বছরেও চালু হয়নি মহেশখালীর ৮ হাজার ২৯৮ কোটি টাকার তেল পাইপলাইন ◈ বিশ্বনেতাদের সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে হজ ২০২৭ নিবন্ধন, এখনো নিবন্ধন করেননি ৩৪ হাজারের বেশি ◈ জিয়াউল আহসানের বিষয়ে তথ্য ফাঁসের আশঙ্কায় তারেক সাঈদের ওপর কারাগারে হামলা: পরিবারের দাবি

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৮ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগ সরকারকে একদিন মাফ চাইতে হবে ভোট দিতে না দেওয়ার জন্য, বললেন হাবিবুর রহমান হাবিব

রুহুল আমিন: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, সরকার বিএনপিকে ভয় পায়। সরকার বলে তারা দেশকে অনেক উন্নত করেছে। তাদের অনেক জনপ্রিয়তা আছে। জনগণ তাদের সাথে আছে। ৩০ তারিখে প্রিজাইডিং অফিসারদের বাধ্য করা হয়েছে সিল মারতে। এত বড় একটা ছলচাতুড়ি ও ভোটার বিহীন জাতীয় নির্বাচন হয়ে গেলো। যে নির্বাচনে জনগণ, বিএপির ভোটার, এমনকি আওয়ামী লীগের কর্মীরাও ভোট দিতে পারে নাই। আমাদের এজন্টদের কেন্দ্রের ভিতরে ঢোকতে দেই নাই। নির্বাচন কমিশন বলেছে, নির্বাচনের আগে কোন মামলা হবে না। কিন্তু তারা কথা রাখে নাই। নির্বাচনের আগেই আমাদের নেতা কর্মীর নামে লাখ লাখ মামলা দিয়েছিলো। এটাকে নির্বাচন বলে না। এটা জাতির সাথে তামাশা করা। এতকিছুর পরও আমাদের কর্মীরা বলে, আমরা কেনো আন্দোলন বা কর্মসূচি দেই না কেনো। আমরা কর্মসূচি দিলেই সরকার আমাদের কর্মসূচি বিভিন্ন অযুহাতে বানচাল করে দেই। এখনো আমাদের কর্মীরা বাসায় থাকতে পারে না। এমনও কর্মী আছে, যে ভেন চালায় ও মাছ ধরে। তারাও মামলার কারণে ঘর ছাড়া। যত মামলা হামলা হোক আমাদের কর্মীদের একটা স্বস্তীর মধ্যে নিয়ে এসে আমরা আন্দোলনের কর্মসূচি দিবো।

শনিবার চ্যানেল টুয়েন্টি ফোরের টকশোতে তিনি আরো বলেন, যেখানে চুরি চামারি করে দেশ ধ্বংস হয়ে যাওয়ার পথে। বিচার ব্যবস্থা, প্রশাসন, শিক্ষক, বুদ্বিজীবী ও সমস্থ মানুষের চরিত্র নষ্ট করে দেওয়া হয়েছে। এর মূল্য আমরা কি দিয়ে দিব। বিমানের কোন সময় কোন লস হতো না আজ বিমানের পাইলট না থাকার কারণে যেখানে প্রতিদিন তিন কোটি টাকা লস হয়। সেখানে কথিত ও বানোয়াট দুই কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে তার চেয়ে আর কারো এত জনপ্রিয়তা নেই। উনি ওনার আসন থেকে প্রত্যেক বার বিজয়ী হয়েছেন। ওনার শারীরিক অবস্থা ভালো নেই। তার পরও সরকার তাকে মুক্তি দিচ্ছে না।

  • সর্বশেষ