শিরোনাম
◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৩ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসীম সাহা : নির্ভীক মানুষের অমিত তেজ 

অজয় দাশগুপ্ত, অস্ট্রেলিয়া থেকে : প্রচারের বাইরেও কিছু মানুষ আছেন যাদের সাথে দেখা হলে মন ভরে যায়। দাদার সাথে অনেক বছর আগে দেখা হয়েছিলো তার অফিসে। গুণদা আমাকে পাঠিয়েছিলেন সেখানে। যতোটা সময় কাটিয়েছিলাম মনে হচ্ছিলো একজন সন্ত কবির সাথে আছি। তিনি আমাদের দেশের একজন প্রথিতযশা লেখক। তবে হুড়মুড় করে সামনে আসার অসম কোনো প্রতিযোগিতায় ছিলেন না। কিন্তু তার মানে এই নয় যে, সময় চুপ থাকবে। সময় ঠিকই চিনে নিয়েছে। নিয়েছে বলেই আদর্শ আর নিষ্ঠার পুরস্কার হিসেবে এ বছর তিনি একুশে পদক পাচ্ছেন।
অসীম সাহা আরো নানা গুণে ভরপুর একজন মানুষ। তার নেতৃত্বের গুণও অসাধারণ। তিনি একটি সাংস্কৃতিক দলের প্রধান, যার আবেগ আর কাজ ইতোমধ্যে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও তার ছাপ রেখেছে। বড় স্পষ্টভাষী আর খোলামেলা মানুষ। আমি যে গুণটি দূর থেকে দেখি তিনি নির্ভীক। আমাদের দেশে বহু সাংবাদিক, সাহিত্যিক, কবিদের দেখেছি আক্রান্ত হলে মিউ মিউ করতে থাকেন। তিনি সে ধাঁচের নন। যখন কাউকে ধরেন তখন, বাঘের মতো ঝাঁপিয়ে পড়েন। এতে বন্ধুর সংখ্যা কমলো না বাড়লো তা নিয়ে তার কোনো চিন্তাই নেই।
শেখ হাসিনা তাকে জাতীয় গ্রন্থকেন্দ্রের দায়িত্ব দিয়েছিলেন। এখন তিনি আমাদের নতুন সময়ের অন্যতম লেখক ও সম্পাদক। তার কলামগুলোর, ঝাঁঝ বড় তেজী। ম্যাড়ম্যাড়ে ‘আমিও ভালো তুমিও ভালো, কিন্তু সবার চেয়ে ভালো পাউরুটি আর ঝোলাগুড় জাতীয় নয়, সরাসরি। কিছুদিন আগে দু’একটি লেখায় তার আদর্শ আর আস্থার পরিচয়ে আমার মতো সকলেই মুগ্ধ।
২০ ফেব্রুয়ারি তিনি একুশে পদক গ্রহণ করবেন এবং একই সঙ্গে তার জন্মদিনও। এমন বিরল সৌভাগ্য সবার হয় না। অসীম সাহার হয়েছে। শুভ জন্মদিন দাদা। ভালো থাকবেন। লেখালেখিতে থাকবেন।
লেখক : বিশ^বিদ্যালয় পরীক্ষক ও কলামিস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়