শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৬ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাঁজাখাতে ৩ গুণ মুনাফা বিশে^র বৃহত্তম লাইট কোম্পানি ফিলিপস

আসিফুজ্জামান পৃথিল : বিশে^র বৃহত্তম লাইট নির্মাতা প্রতিষ্ঠান ফিলিপস কয়েক দশক থেকেই হর্টিকালচার শিল্পের জন্য উপকরণ বিক্রি করছে। তারা টমোটো, লেটুস এবং গোলাপের মতো কৃষিপণ্য গ্রীনহাউজে উৎপাদনের পন্য সরবরহ করে থাকে। তবে বর্তমানে ভিন্ন ধরণের এক ফসলের উৎপাদনের জন্য তারা নিজেদের পণ্য বিক্রি করছে। নতুন ফসলটি হলো গাঁজা। ব্লুমবার্গ।
গত কয়েকবছর ধরে কানাডা, উরুগুয়ে এবং যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে গাঁজা বৈধতা পাওয়ায় এই কৃষিপণ্যটির চাহিদা দিনেদিনে বাড়ছে। গাঁজ উৎপাদনের জন্য সবচেয়ে ভালো স্থান বলে বিবেচিত হয় বাংলাদেশ, ভারত এবং ক্যারাবিয়ান দেশগুলোর মতো নিরক্ষিয় অঞ্চলের দেশগুলো। কিন্তু এই দেশগুলোতে গাঁজার মতো কৃষিপণ্য উৎপাদন এবং রপ্তানি বৈধতা না থাকায় শীতপ্রধান দেশগুলো বাধ্য হয়ে গ্রীনহাউজে গাঁজা উৎপাদন করছে। ফলশ্রুতিতে ফিলিপস এর ব্যবসাও বাড়ছে। তারা বিশেষত গাঁজা উ’পাদনের জন্য শক্তিশা¯্রয়ি গ্রীনহাউজ নির্মানে মনোনিবেশ করেছে। ফিলিপস জানিয়েছে, তাদের এই ব্যবসা বৈধ। গাঁজার মতো লাভজনক কৃষিপণ্যে তাদের আগ্রহ উত্তরোত্তর বাগছে বলেও জানায় কোম্পানিটি।
গত বছর এই বৈদ্যুতিকবাতি জায়ান্ট প্রতিষ্ঠানটি গাঁজা খাতে পণ্য সরবরহ করে ৭২০ কোটি ডলার আয় করেছে। ২০১৭ সালে এটি ছিলো মাত্র ২১০ কোটি ডলার। কোম্পানিটি মনে করে, বিভিন্ন দেশ গাঁজাকে বৈধতা দিতে অনাবশ্যক সময়ক্ষেপণ করছে। এই খাতে সবার আরো এগিয়ে আসা উচিৎ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়