শিরোনাম
◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা ◈ রাজধানীতে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ◈ আইসি‌সি র‌্যা‌ঙ্কিং‌, টেস্ট ক্রিকে‌টে বাংলাদেশ এখন ৬ নম্বর দল

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৯ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ৩৪ কোটি পাউন্ডের ছবিটি ‘ফেক’, দাবি বিশেষজ্ঞদের

রাশিদ রিয়াজ : বিশে^র অন্যতম দামি এ ছবিটি আবু ধাবিতে ওয়ার্ল্ড রেকর্ড মূল্য ৩৪২ মিলিয়ন পাউন্ডে কিনে আনার পর এখন বিশেষজ্ঞরা বলছেন, এটি নকল। ২০১৭ সালে কিনে আনা ছবিটি দেখে বিশেষজজ্ঞদের সন্দেহ হয় এবং তারা দাবি করছেন এ ছবিটি লিওনার্দো দা ভিঞ্চি আদৌ আঁকেননি। ‘স্যাভিয়র অব দি ওয়ার্ল্ড’ নামের এ ছবিটি সম্পর্কে বিশেষজ্ঞ জ্যাকুয়েস ফ্রাঙ্ক দাবি করছেন এ ধরনের কোনো ছবি লিওনার্দো দা ভিঞ্চি আঁকেননি। জ্যাকুয়েস ফ্রান্সের লুঁভে যাদুঘরে দীর্ঘদিন ধরে কাজ করছেন। সানডে টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্যাকুয়েসের এ দাবির পর আবুধাবির লুঁভে যাদুঘর থেকে ছবিটি সরিয়ে নেয়া হয়। দি সান

এধরনের প্রতারণার বিষয়টি নিয়ে জ্যাকুয়েস ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে লেখা এক চিঠিতে বলেন, এধরনের নকল ছবি প্যারিসে যদি প্রদর্শনের জন্যে স্থান পায় তাহলে এ নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হবে। এবং এধরনের প্রদর্শনী তিনি যেন উদ্বোধন না করেন তার জন্যে জোরালো আবেদন জানান। তিনি বলেন, ফ্রান্সের লুঁভে যাদুঘর লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা, সেইন্ট এ্যানি, সেইন্ট জন সহ একাধিক ছবি সংগ্রহের দিক থেকে বিশে^ প্রধান ভূমিকা পালন করে আসছে আর এখন যদি এ যাদুঘর লিওনার্দোর নকল ছবি প্রদর্শন করে তাহলে ভীষণ লজ্জায় পড়তে হবে। ফ্রান্সের অনেক রাজনীতিকও জ্যাকুয়েসকে এধরনের নকল ছবি নিয়ে প্রদর্শনী ও সেমিনারে না জড়াতে বারণ করে দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়