শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৬ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুশি কবির বলেছেন, সরকার মাদককে গুরুত্বের সাথে না নিলে আমাদের সন্তানরা বিপদের মুখে থাকবে

খায়রুল আলম : মানবাধিকারকর্মী খুশি কবির বলেছেন, সরকার ও পুলিশের সাথে আলাপ-আলোচনা করেই মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের কর্মসূচি দেয়া হয়েছে। আত্মসমর্পণকারীদের নয়টি শর্তও দেয়া হয়েছে।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যেভাবে আত্মসমর্পণ করছে তাতে মনে হচ্ছে মাদক ব্যবসায়ীদের বাঁচিয়ে দেয়ার জন্য এ আয়োজন। মাদকবিরোধী সিরিয়াসলি নিতে হবে। সরকার মাদককে গুরুত্বের সাথে না নিলে আমাদের সন্তানরা, দেশের নাগরিকরা বিপদের মুখে থাকবে।
মাদক ব্যবসার কারণে দেশের এমনিতেই অনেক ক্ষতি হয়েছে। এখনো হচ্ছে। দেশে কী হয় আর না হয়, তা আমরা দেখি, বুঝি। যদি সরকার তাদের বাঁচিয়ে রাখতে চায় বা কোনো ধরনের সুযোগ-সুবিধা দিতে চায়, তাহলে এটি আমাদের জন্য ভালো নয়, খারাপই হবে। দেশ মাদকমুক্ত হোক এটি আমাদের প্রত্যাশা। সেজন্য সরকারের যে পদক্ষেপ নেয়া দরকার, তা নেয়া উচিত। কারণ আমাদের তরুণ সমাজকে নষ্ট করার প্রধান হাতিয়ার হচ্ছে মাদক। সামাজিকভাবে অশান্তির কারণও হচ্ছে মাদক। তাই যেকোনো মূল্যে মাদককে নির্মূল করতে হবে।

  • সর্বশেষ