শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৪ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশের ৮০ প্রেক্ষাগৃহে তায়েব-মাহির ‘অন্ধকার জগত’

বিনোদন প্রতিবেদক: সারাদেশের ৮০টি প্রেক্ষাগৃহে আগামী ২২ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘অন্ধকার জগত’। এটি নির্মাণ করেছেন বডিউল আলম খোকন। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ডিএ তায়েব ও মাহিয়া মাহি।

সম্প্রতি সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় এফডিসিতে। সেখানেই গণমাধ্যমকে ৮০টি হলে সিনেমাটির মুক্তির বিষয়ে জানান ছবির নায়ক ডিএ তায়েব।

ডিএ তায়েব বলেন, ‘আমি বরাবরই দেশের অসঙ্গতি তুলে ধরি। আমি সবসময় চাই মানুষ বিনোদনের মাধ্যমে যেনো সচেতন হয়। আমার নতুন ছবির কাহিনি সন্ত্রাসজগতের গল্প নিয়ে। ছবির মধ্যে মানবতার গল্প পাবেন দর্শক। সিনেমা হল মালিকদের মধ্যে ছবিটি নিয়ে বেশ উৎসাহ দেখেছি।’

‘অন্ধকার জগত’ ছবিতে তায়েব-মাহি ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, আনোয়ারা, আলেকজান্ডার বো, মৌমিতা মৌ, যুবরাজ শামীমসহ অনেকে।

ছবির মুক্তি উপলক্ষে বেশ প্রচারণাও চালাচ্ছেন সংশ্লিষ্টরা। ছবির শুভকামনা জানিয়েছেন শাকিব খান। এছাড়াও দেশের অনেক শিল্পীরা এই ছবির প্রচারে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এছাড়া এফডিসিসহ ঢাকার বিভিন্ন জায়গায় প্রজেকশনের মাধ্যমে ছবির গান ট্রেলার প্রদর্শন করতে দেখা গেছে।

এর আগে ডিএ তায়েবকে ‘সোনাবন্ধু’ চলচ্চিত্রে দেখা গেছে। ছবিতে তার বিপরীতে ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পপি ও পরীমণি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়