শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১৮ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে মধ্যরাতে সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল আরোহী পিষ্ট

আহমেদ শামীম, সিলেট : সিলেট নগরীর নয়াসড়কে ট্রাক চাপায় গুরুতর আহত হয়েছেন এক মোটর সাইকেল আরোহী। রোববার রাত সাড়ে ১২টার দিকে নয়া সড়ক পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে চৌহাট্টা থেকে মানিকপীর টিলা সড়ক মুখী একটি দ্রুতগামী ট্রাক বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ট্রাকটি মোটর সাইকেল চালকের এক পায়ের উপর দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন চালক।

সাথে সাথেই স্থানীয়রা বেসরকারি একটি হাসপাতালের অ্যাম্বুলেন্সযোগে আহত যুবককে ওসমানী হাসপাতালে নিয়ে যান। ট্রাকের চাকায় পিষ্ট হওয়ায় তার বাম পা ক্ষতবিক্ষত হয়ে গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার পরই ট্রাকটি দ্রুত পালিয়ে যায় বলে জানান তারা।

এ ব্যাপারে সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমাহম্মদ সেলিম মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়