শিরোনাম
◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন!

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১৪ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্সেনোলায় যাওয়ার খবর উড়িয়ে দিলেন নেইমারের বাবা

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা ছেড়ে নেইমার যখন নাম লেখালেন পিএসজিতে, বিস্মিত হননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। রেকর্ড অঙ্কে সে দলবদল হয়ে যাওয়ার পর থেকেই ফুটবল দুনিয়া কেন যেন আবারও তাকে বার্সেলোনায় ফেরাতে ব্যাকুল। প্রায় প্রতিটি দলবদলের সময়ই নেইমারের ন্যু ক্যাম্পে ‘প্রত্যাবর্তন’ নিয়ে নানা ধরনের খবর শোনা যায়। কিন্তু এসব খবরের যে সত্যতা মোটেও নেই, সেটিই জানিয়েছে নেইমারের বাবা।

ফরাসি সংবাদমাধ্যম ‘টেলিফুট’ কে দেওয়া এক সাক্ষাতকারে নেইমারের বাবা নেইমার ‘সিনিয়র’ এসব গুজব উড়িয়েই দিয়েছেন, ‘কথাগুলো একদম মিথ্যা। বার্সেলোনা থেকে আমার ছেলেকে কেউ ফোন দেয়নি, আমরাও তাদের সঙ্গে ফেরার জন্য কোনো যোগাযোগ করিনি।’

পিএসজিতে আনন্দ ও সন্তুষ্টি নিয়েই খেলছেন নেইমার, এ কথাও বলতে ভোলেননি তিনি, ‘আমার ছেলে প্যারিসে অনেক সুখে আছে। বার্সেলোনা অন্যতম সেরা ক্লাব। কিন্তু বার্সার সঙ্গে আমার ছেলেকে জড়িয়ে যেসব খবর ছড়ানো হচ্ছে, সেগুলোর মধ্যে কোনো সত্যতা নেই। এটা স্বাভাবিক, নেইমারের মতো একজন খেলোয়াড়কে নিয়ে গুজব রটবেই, আটকানো যাবে না। কিন্তু আমি বলতে পারি, নেইমার তার বর্তমান ও ভবিষ্যৎ পিএসজিতেই কাটাবে।’

তাহলে কি নেইমার আর কখনই পিএসজি ছাড়বেন না? এ প্রশ্নের জবাবে আবার নেইমারের বাবা কোনো নির্দিষ্ট উত্তর দেননি, ‘ভবিষ্যতে কি হয় সেটা তো বলা যায় না। প্রতি মুহূর্তেই পরিস্থিতি বদলাতে পারে।’ নেইমারের মুখপাত্র হিসেবেই কাজ করেন তার বাবা। এই সাক্ষাৎকারের পর নেইমারের বার্সেলোনা ফেরা-সংক্রান্ত খবরের ইতি হলেই ভালো।

  • সর্বশেষ