শিরোনাম
◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩০ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা শেষ হবে মঙ্গলবার

আল-আমিন : বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। গাজীপুর জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রাত ৯টার পর এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবে জেলা প্রশাসন। এর আগে রোববার সকাল থেকে ইজতেমায় অংশ নিয়েছে মাওলানা সা’দ অনুসারীরা।

১৭-১৮ ফেব্রুয়ারি দুদিন ইজতেমা হওয়ার কথা থাকলেও বৃষ্টিসহ বিভিন্ন কারণে মোনাজাত একদিন পেছানো হয়েছে বলে জানান তাবলিগ সংশ্লিষ্টরা ।

তারা জানান,রোববার সকালে শিলাবৃষ্টির কারণে ইজতেমা কার্যক্রম শুরু করতে দেরি হয়। বিভিন্ন জেলা থেকে সাথীরা ময়দানে প্রবেশ করেছেন জোহরের পর। তাই মঙ্গলবার সকালে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

এদিকে দিনভর বৃষ্টির কারণে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের।ভোররাত থেকে কনকনে ঠাণ্ডা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ায় ইজতেমা ময়দানে আগত মুসল্লিরা পড়েন চরম দুর্ভোগে। বিশেষ করে মানুষের চাপাচাপি এবং বৃষ্টি ও বাতাসের কারণে বয়স্ক মুসল্লিদের ভোগান্তি বেশি হয়েছে। এ সময় অনেককে তাদের সঙ্গে আনা প্রয়োজনীয় বস্তু পলিথিন দিয়ে ঢেকে রাখতে দেখা গেছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের বিশ্ব ইজতেমার পর তাবলিগ জামাতের দুপক্ষ আলাদাভাবে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করে। নিজামুদ্দীন মারকাজপন্থী মাওলানা সাদের অনুসারীরা ১১, ১২, ও ১৩ জানুয়ারি বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করেন। এর বিরোধিতা করে জানুয়ারির ১৮, ১৯ ও ২০ ইজতেমার তারিখ নির্ধারণ করে মাওলানা জুবায়ের অনুসারীরা।

এ নিয়ে সারা বছরই উত্তেজনা থাকে। গত ১ ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানে এ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষও হয়। সংঘর্ষে দুজন নিহত ও শতাধিক আহত হন।

গত ২৪ জানুয়ারি ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত তাবলিগের দুপক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বিশ্ব ইজতেমার তারিখ ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি চূড়ান্ত করেন।
নানান নাটকীয়তার পর অবশেষে আলাদাভাবে ইজতেমায় অংশ নেন তাবলিগের বিবদমান দু’পক্ষ। ইজতেমার প্রথম পর্বে ১৪ ফেব্রুয়ারি থেকে মাওলানা জোবায়ের অনুসারীরা অংশ নিয়েছিল। ১৬ ফেব্রয়ারি শনিবার সকাল ১১টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় প্রথম পর্বের ইজতেমা। রোববার সকাল থেকে মাওলানা সাদ অনুসারীরা ইজতেমা শুরু করেছেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ি দুই পক্ষের ৪ দিন ইজতেমা হওয়ার কথা থাকলেও অবশেষে তা ৬ দিনে গড়ালো।

  • সর্বশেষ