শিরোনাম
◈ তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নভেম্বরে, মোদির সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে যেসব ইস্যু: ইন্ডিয়া এম্পায়ারের নিবন্ধ ◈ কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার, আদাবরে আরও অপকর্মের অভিযোগ ◈ পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস চালুর পরিকল্পনা, কলকাতা যেতে সময় লাগতে পারে মাত্র ৬ ঘণ্টা ◈ হোসাইনের ঘূর্ণিতে ঘায়েল ও‌য়েস্ট ইন্ডিজ, ড্র হ‌লো প্রস্তু‌তি ম‌্যাচ ◈ কক্সবাজারে আবারও হোটেলে আগুন, নিরাপদে বেরিয়ে এলেন ৩ শতাধিক পর্যটক ◈ বাংলাদেশের কারাগারে বন্দি ১৫ দেশের ৪০৭ নাগরিক, সবচেয়ে বেশি ভারতীয় ◈ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি খেল‌তে ভারতে গে‌লো বাংলা‌দেশ হকি দল ◈ ভারত থেকে আসা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত ও ক্ষতিকর উপাদান ◈ কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা ◈ এনসিপির ‘সুপার সিক্সটিন’ কী, কারা আছেন এই তালিকায়

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৪ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সিমেন্সের সঙ্গে ২৮০ কোটি ডলারের চুক্তি

নূর মাজিদ : রাজধানীর শেরাটন হোটেলে জার্মান প্রযুক্তি ও প্রকৌশলখাতের কো¤পানি সিমেন্সের সঙ্গে পায়রা বন্দরে ৩৬০০ মেগাওয়াট ক্ষমতাস¤পন্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত শুক্রবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে এই চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন। পররাষ্ট্র সচিব এম শহিদুল ইসলাম স্থানীয় গণমাধ্যমকে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। বিডি নিউজ, রয়টার্স

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন সিমেন্স এজি’র প্রধান নির্বাহী ও বৈশ্বিক কার্যক্রম পরিচালক জো কাইজার। ইতোপূর্বে, ২০১৭ সালে সিমেন্সের সঙ্গে ৩৬০০ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সমঝোতা স্মারকে স্বাক্ষর করে বাংলাদেশ সরকার। এই চুক্তির মূল্য প্রায় ২৮০ কোটি ডলার। যার ৮০ শতাংশ অর্থায়ন ঋণ এবং পুঁজিবাজারের বিনিয়োগ থেকে সংগ্রহ করা হবে। শুক্রবারের চুক্তিটিতে বিদ্যুৎকেন্দ্রের জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস-এলএনজি আমদানির জন্য ঠিকাদার নিয়োগ দেয়ার আনুষ্ঠানিকতা স¤পন্ন হয়েছে। যার মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের আনুষ্ঠানিকতা আরেকধাপ এগিয়ে গেলো। চুক্তিটি স্বাক্ষরের সময় বলা হয়, কিভাবে এলএনজি আমদানি করা হবে সেই বিষয়ে একটি প্রাথমিক জরিপ পরিচালনা করা হবে।

প্রায় ১২০০ মেগাওয়াট ক্ষমতাস¤পন্ন ৩টি ইউনিটের সমন্বয়ে এই বিদ্যুৎকেন্দ্র গড়ে উঠছে। দেশের দক্ষিনাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার পায়রা সমুদ্রবন্দরে বেশকিছু মেগা প্রজেক্ট হাতে নিয়েছে। যার মধ্যে বিদ্যুৎকেন্দ্রসহ, এলএনজি টার্মিনাল, এবং একটি বিশেষায়িত অর্থনৈতিক জোন নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

চুক্তিটি স্বাক্ষরের পরে প্রধানমন্ত্রী অপর এক জার্মান কো¤পানি ভেরিডোস গ্রুপের শীর্ষ নির্বাহী হান্স উলফগ্যাং কুঞ্জের সঙ্গে এক বৈঠকেও অংশ নেন। ভেরিডোস গ্রুপ বাংলাদেশের জন্য ই-পাসপোর্ট তৈরি করছে। পররাষ্ট্র সচিব শহিদুল ইসলাম জানান, চলতি বছরের জুন মাস থেকেই ই-পাসপোর্ট দেয়া শুরু হবে।

  • সর্বশেষ