শিরোনাম
◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৫৩ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উন্নয়নে অগ্রসর মানে আমলাতান্ত্রিকতার উত্থান, সর্বোপরি গণতন্ত্র সংকুচিত, বললেন অধ্যাপক আবু সাইয়িদ

মারুফুল আলম : গণফোরাম নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বলেছেন, উন্নয়নে দেশ যত অগ্রসর হবে, আমলাতান্ত্রিকতার তত উত্থান হবে। আমলাতান্ত্রিক থাবা যত বিস্তৃত হবে, সরকার ততবেশি আমলাতান্ত্রিকতায় নির্ভরশীল হয়ে পড়বে। আর সরকার যত বেশি আমলাতন্ত্র নির্ভর হবে, গণতন্ত্র তত সংকুচিত হবে। শনিবার চ্যানেল আই’র তৃতীয় মাত্রায় তিনি আরো বলেন, এখন জনগণের ভোট দেয়ার দরকার হয় না। ভোট দেয়ার উৎসাহও নেই। তার তো সরকারি দল আছে, নৌকা প্রতীকও পেয়েছে, এর মানে সে-ই নির্বাচতি হয়ে যাবেÑ এই রকম একটি ট্রেডিশন চালু হয়ে গেছে।

তবে হতাশ নন বলে জানান গণফোরামের এই নেতা। তিনি বলেন, হতাশা আমাকে গ্রাস করে না। মানুষের উপর আস্থা ও বিশ্বাস না রাখাটা পাপ, কথাটা রবীন্দ্রনাথও বলেছেন। আমার সেই বিশ্বাস আছে। আমি মনে করি, জনগণই এর উপায় বের করবে। জনগণের সামনে যদি সেই রকম পথরেখা দেয়া হয়, তাহলে তারা সেই পথে অগ্রসর হবে।

বাংলাদেশে এখন মেরুকরণ চলছে বলেও মনে করেন অধ্যাপক আবু সাইয়িদ। তিনি বলেন, বর্তমানে বিরোধীদল আছে বলে কোনো হিসাব আমি মেলাতে পারি না। জাতীয় পার্টির বক্তব্য, প্রধানমন্ত্রী যদি বলেন, তাহলেই তারা বিরোধীদলে থাকবেন, এর অর্থ দাঁড়ায় কোনোভাবেই সংসদে বিরোধীদল নেই। এই নির্বাচনের মাধ্যমে একটি কাজই হয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র উন্নয়নের শ্লোগান।

  • সর্বশেষ