শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪৮ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো ন্যূ ক্যাম্পে রোনলদো

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনা দলে খেলেছেন এমন ব্রাজিলিয়ানদের খুঁজলে তালিকা অনেক লম্বা হবে। তাদেরই একজন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার ফেনোমেনন খ্যাত রোনাল্দো।

এক মৌসুম খেলে কাতালান জার্সি গায়ে করেছিলেন ৪৭ গোল। এর মধ্যে লা লিগায় ছিল ৩৪ গোল। তার এ কীর্তি অনেকদিন অক্ষত ছিল। কিন্তু মেসি নামের ফুটবল এলিয়েন এ কিংবদন্তির রেকর্ড নিজের করে নেন।

এমন আগুনে পারফর্ম্যান্সের পরও ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় এক মৌসুম পর পাড়ি জমান ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে। সেখান থেকে পরে বার্সেলোনার শত্রু রিয়ালের ঘরে। অনেক পথ ঘুরে আজ আবার নিজের আপন গৃহে পা রাখছেন এ ফেনোমেনন। তবে খেলোয়াড় হিসেবে নয়। উপস্থিত হবেন ক্লাবের মালিক হিসেবে। গত বছর স্প্যানিশ ক্লাব রিয়াল ভায়াদোলিদের বড় একটি অংশের মালিকানা কিনে নিয়েছিলেন রোনাল্দো। আজ বার্সার মুখোমুখি হবে ভায়াদোলিদ। এ ম্যাচটিই দেখতে ন্যূ ক্যাম্পে আসার কথা রয়েছে ব্রাজিলীয় এ গ্রেটের।

ভিআইপি বক্সে বসে ন্যূ ক্যাম্পে বার্সেলোনার সভাপতি জোসেফ মারিয়া বার্তামেউয়ের সঙ্গে বসে খেলা উপভোগ করবেন এ তারকা। এ ম্যাচটি বার্সেলোনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মাঠে নামার আগে জয়ের ধারায় ফিরতে হবে মেসিদের। সব মিলিয়ে চলতি মৌসুমে টানা তিন ম্যাচ ড্র করে কিছুটা চাপে আছে কাতালানরা।

লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকলেও চিরশত্রু রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান মাত্র ছয়। তাই আজকের ম্যাচ জিতে পয়েন্ট ব্যবধান বাড়াতে চাইবে ভালভার্দের শিষ্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়