শিরোনাম
◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও)

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৪৮ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে সর্বাধিক দূষিত বায়ু নারায়ণগঞ্জের, ২য় ঢাকা

আসিফুজ্জামান পৃথিল : ঢাকা শহরের বাতাসের মান বছরজুড়েই অত্যন্ত অস্বাস্থ্যকর থাকে। এর প্রধান কারণ নগরীর আশেপাথে থাকা ইটভাটাগুলো। এছাড়াও ঢাকা শহরের বাতাসের নিম্নমানের আরেকটি বড় কারণ নির্মানকাজের কারণে সৃষ্ঠ ধুলা, দূর্বল ইঞ্জিনের যানবাহন যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর উপাদান নিস:রণ করে এবং শিল্প কারখানাজাত বায়ু দূষণ। তবে আশ্চর্যের বিষয় হলে ঢাকার বাতাস দেশের দূষিততম বাতাস নয়। ঢাকার চেয়েও নারায়ণগঞ্জের বাতাস দূষিত। এশিয়া নিউজ নেটওয়ার্ক, ইলেভেন মিয়ানমার।

পরিবেশ বিভাগের ৫ বছরের গবেষণা বলছে ঢাকার চেয়েও নারায়ণগঞ্জের বাতাস দূষিত। ৩য় অবস্থানে রয়েছে গাজিপুরের বাতাস। এরপরেই যথাক্রমে রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা এবং বরিশালের বাতাস। সিলেটের বাতাস তুলনামূলকভাবে পরিচ্ছন্ন। ২০১৩ থেকে ১৮ সালের মধ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে এই গবেষণা পরিচালিত হয়। যদিও ঢাকা বাংলাদেশের ২য় দূষিত বায়ুর শহর তবুও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী ঢাকা বিশ্বের ৩য় দূষিত বায়ুর মেট্রো শহর। ঢাকার সামনে রয়েছে শুধু দিল্লি ও কায়রো।

দূষিত বায়ুতে নিয়মিত শ্বাস নিলে হার্টের অসুখ, ফুসফুস ক্যান্সার, শ্বাসপ্রশ্বাসের সমস্যা সহ বেশকিছু বড় ধরণের রোগ হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এর ফলে স্ট্রেকও হতে পারে। জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই সংস্থাটির মতে, বাংলাদেশে বায়ু দূষনৈর কারণে প্রতিবছর ৩৭ হাজার মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনার শিকারদের গড় বয়স মাত্র ৩৭ বছর। গবেষণার ফলাফলে জানা গিয়েছে নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত যখন ইটভাটা চালু থাকে, তখন বাতাসে ক্ষতিকর কণার পরিমাণ বেশি থাকে। পরিবেশ বিভাগ ৮টি শহরের ১১টি স্থানে দৈনিক তথ্য সংগ্রহের জন্য যন্ত্রপাতি স্থাপন করে। এর মাধ্যমে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স পরিমাপ করা হয়। বায়ু মানের এই সূচকে ০ থেকে ৫০০ পর্যন্ত নম্বর দেওয়া হয়।

এই যন্ত্রগুলো বিভিন্ন ধরণের তথ্য সংগ্রহ করে। এর মধ্যে রয়েছে বাতাসে ভাসমান কণা, সালফার-ডাই-অক্সাইড এবং নাইট্রোজেন-ডাই-অক্সাইডের পরিমাণ। বায়ু মান সূচক ০ থেকে ৫০ হলো ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি, ১০০১-১৫০ হলে সাবধানতা অবলম্বন, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে ভুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৫০০ হলে ভয়াবহ অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। ২০১৮ সালে ১০৫ দিন নারায়ণগঞ্জের বায়ুমান সূচক ৩০১ এর উপরে ছিলেঅ। ঢাকায় ছিলো ৮৩ দিন। গাজিপুরে ৭২ দিন, রাজশাহীতে ৪৫ দিন, খুলনায় ৩৯ দিন, চট্টগ্রামে ১৩ দিন, বরিশালে ১৯ দিন এবং সিলেটে ছিলেঅ ৮ দিন। এ বছরের ২০ জানুয়ারি নারায়নগঞ্জে বায়ুমান সূচক ছিলো; ৪৭৫, ঢাকায় ৩৮২, চট্টগ্রামে ৩৬১, রাজশাহীতে ৩৫৬ এবং বরিশালে ৩৩৫।

  • সর্বশেষ