শিরোনাম
◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের ◈ ১৯৯১ সালের উত্তেজনা এবারও কি ফিরবে? ◈ কক্সবাজারের ২১৪ কোটি টাকার আইকনিক রেলস্টেশন ৩ বছরেও চালু হয়নি, নষ্ট হচ্ছে অবকাঠামোও সরঞ্জাম ◈ বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৭ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের সঙ্গে কিছু আরব দেশের গোপন সম্পর্ক ২৫ বছর আগের, জানালেন সাবেক সৌদি রাষ্ট্রদূত

রাশিদ রিয়াজ : যুক্তরাষ্ট্রে সাবেক সৌদি রাষ্ট্রদূত তুর্কি আল ফায়সাল আল-সউদ বলেছেন মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইসরায়েলের গোপন সম্পর্ক গত ২৫ বছর ধরে চলছে। মিডিল ইস্ট মনিটর এ প্রতিবেদনের পাশাপাশি আরেকটি প্রতিবেদনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বরাত দিয়ে বলেছে, সিরিয়া ছাড়া তেলআবিবের সঙ্গে সব আরব দেশগুলোর সম্পর্ক রয়েছে। এছাড়া কাতারের দৈনিক আল-আরবের ইসলায়েলি সাংবাদিক বারাক রাভিদকে এর আগে তুর্কি আল ফায়সাল আল-সউদ এক সাক্ষাতকারে বলেছিলেন, এসব দেশের ২০ জন শীর্ষ কর্মকর্তা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রক্ষা করে যাচ্ছেন। তুর্কি আল ফায়সাল আল-সউদ এর আগে সৌদি আরবের গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

অবশ্য ইসরায়েলের চ্যানেল থার্টিন আরেক প্রতিবেদনে বলেছে ক্যামেরার সামনে এসব কর্মকর্তা বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ। সাংবাদিক রাভিদ বলেন, আল ফায়সাল এর আগে একাধিকবার ইসরায়েলে মিডিয়ার কাছে কাতার, সৌদি আরব, বাহরাইনের সঙ্গে তেলআবিবের সম্পর্কের কথা বলেছেন। ইসরায়েলি টেলিভিশনে ‘দি সিক্রেটস অব দি গালফ’ নামে একটি অনুষ্ঠানেও তিনি এসব বিষয় সম্পর্কে জানান। মিডিল ইস্ট মনিটরের আরেকটি প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছেন আমিরাতের আমির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়