শিরোনাম
◈ আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে চলা একটি বিলাসবহুল প্রমোদতরী হঠাৎ ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, ৩ জনের মৃত্যু ◈ ল্যানসেট গ্লোবাল হেলথ এর রি‌পোর্ট : মার্কিন নিষেধাজ্ঞায় প্রতি বছর বিশ্বে সা‌ড়ে ৫ লাখ মানুষের প্রাণহানি ◈ অ্যাক্সিওসের দা‌বি: ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র নতুন খসড়া পাঠিয়েছে ◈ লা লিগায় জিত‌লো রিয়াল মা‌দ্রিদ, শি‌রোপা জ‌য়ে অ‌পেক্ষা বাড়‌লো বা‌র্সেলোনার ◈ আজ ৪ মে ২০২৬ দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম যা জানাগেল ◈ লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করলো ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা ◈ নির্বাচনের ভোট গণনা চলছে: ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৬২ আসনে, তৃণমূল ১১৫ ◈ রাজধানীতে নতুন আতঙ্ক ছিনতাই ◈ ললিত মোদির দখলে ক্রিকেটের রত্নভাণ্ডার!

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৫ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও বৃদ্ধাসহ নিহত-২

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ :  ময়মনসিংহে পৃথক দূর্ঘটনায় ফুলপুর উপজেলার পল্লী এলাকায় ট্রাকের নিচে পৃষ্ট হয়ে স্কুল শিক্ষার্থী শিশু সাজিদ (৬) ও নগরীর রেলওয়ে ষ্টেশনে অজ্ঞাত একবৃদ্ধ নারী ট্রেনে কাটা পরে দুইজনের প্রাণহানীর ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাটপাগলা ও নগরীর ষ্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

ফুলপুর থানার ওসি বদরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১০ টার দিকে উপজেলার হাটপাগলা দাখিল মাদ্রাসার সামনে একই এলাকার রমজান ফকিরের শিশু ছেলে সাজিদ স্কুলে যাওয়ার পথে বালু বোঝায় একটি ট্রাক রং সাইডে এসে শিশুটিকে চাপা দেয়। এ সময় সাজিদ ট্রাকের চাকার নিচে পড়ে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় পর এলাকাবাসী রাস্তা অবরোদ করে দেয়। পরে ট্রাকটি ওই এলাকার বাশাটি মোড়ে রেখে ড্রাইভার পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পরে ফুলপুর থানা পুলিশ ও ছনধরা ইউপি চেয়ারম্যান উবায়দুল হক এসে রাস্তার অবরোধ তুলে নেয়। এখন রাস্তায় যান চলাচল সাভাবিক রয়েছে। শিশু শিক্ষার্থী সাজিদ বাড়ির কাছে গৌড়দ্বার কেজি স্কুলে পড়ালেখা করতো বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
অন্যদিকে নগরীর রেলওয়ে ষ্টেশনে সকাল সাড়ে ১০ টার দিকে কমিউটার ট্রেনে উঠার সময় অজ্ঞাত এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়। খবর পেয়ে জিআরপি থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে তাৎক্ষনিকভাবে ওই নারীর নাম পরিচয় পাওয়া যায়নি।
ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশন মাস্টার জহুরুল হক এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়