শিরোনাম
◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০০ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতার শপিংমলে শিশুদের জন্য স্তন্যদানকেন্দ্র খোলার সিদ্ধান্ত

মারুফুল আলম : গত বছর নভেম্বরের ঘটনা। দক্ষিণ কলকাতার এক মা তার সাত মাস বয়সের শিশুকে নিয়ে গিয়েছিলেন কলকাতার একটি অভিজাত শপিং মলে। মলে ঢুকে কিছু কেনার পর কোলের শিশু কেঁদে উঠে। মা বুঝতে পারেন, সন্তানের ক্ষুধা পেয়েছে তাই দ্রæত স্তন্যদান শুরু করেন। কিন্তু মলে নিয়োজিত নিরাপত্তারক্ষীরা এসে তাকে বাধা দেয়। তাকে বলা হয়, তিনি যেন শৌচালয়ে গিয়ে শিশুকে স্তন্যদান করেন। ছেলের কান্নায় আকাশ ভারী হয়ে আসছে, তখন ঘটনার আকস্মিকতায় তিনি শৌচালয়ে গিয়েই কোলের শিশুকে স্তন্যদান করার চেষ্টা করেন। কিন্তু সেখানেও তাকে বাধা দেওয়া হয়। এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই অভিজ্ঞতার কথা জানালে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। ভাইরাল হয় তার লেখা স্ট্যাটাসও। আনন্দবাজার।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই ঘটনাকে সামনে এনে কলকাতা পৌরসভার অন্তর্গত সকল শপিং মলে আলাদা স্তন্যদানকেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার এই বিষয়ে তিনি চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেন।

কলকাতার মেয়র জানান, ওই ঘটনা থেকেই আমাদের শেখা। এবার আর কোনো অবেহলা নয়। কেউ যদি মাকে স্তন্যদানে বাধা দেয় তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর শপিং মলে অবশ্যই চালু হবে স্তন্যদান কেন্দ্র।

  • সর্বশেষ