শিরোনাম
◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে ◈ মার্কিন সুপ্রিম কোর্ট ‌কে‌নো ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে রায় দিলো? ◈ দুপু‌রে নারী এ‌শিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত ◈ আফগানিস্তানে পাকিস্তানের ড্রোন হামলা, নিহত-আহত ডজনাধিক ◈ স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন, নানা আলোচনা ◈ ওসাসুনার কাছে রিয়াল মা‌দ্রিদের পরাজয়

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১৫ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা অধ্যক্ষ নিহত

আহমেদ শামীম, সিলেট: সিলেটের ওসমানীননগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বুরুঙ্গা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফাজিল মাদরাসা’র অধ্যক্ষ মাওলানা শায়খুল ইসলাম। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা শায়খুল ইসলাম মোটর সাইকেল যোগে বুরুঙ্গা যাচ্ছিলেন। মহাসড়ক থেকে বুরুঙ্গায় ঢুকার সময় পিছন দিক থেকে একই মাদ্রাসার আরেক শিক্ষককে বহনকারী প্রাইভেট কার মটর সাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান অধ্যক্ষ শায়খুল ইসলাম।

অধ্যক্ষ শায়খুল ইসলামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায় বলে জানা যায়। তিনি দীর্ঘদিন থেকে ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়