শিরোনাম
◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের ◈ ১৯৯১ সালের উত্তেজনা এবারও কি ফিরবে? ◈ কক্সবাজারের ২১৪ কোটি টাকার আইকনিক রেলস্টেশন ৩ বছরেও চালু হয়নি, নষ্ট হচ্ছে অবকাঠামোও সরঞ্জাম ◈ বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৮ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরফ গলার কারণে বৃহৎ বালু রপ্তানিকারকে পরিণত হতে পারে গ্রিনল্যান্ড

দুর্জয় চক্রবর্তী: বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির একটি বিরল ইতিবাচক প্রভাবে বৃহৎ বালু রপ্তানিকারকে পরিণত হতে পারে গ্রিনল্যান্ড। সোমবার বিজ্ঞানীরা বলে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে দ্বীপটির বরফের একটি বড় অংশ গলে পলি আকারে সমুদ্রে পতিত হচ্ছে। রয়টার্স

নির্মানশিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত বালু ও নুড়ির খননের ফলে ৫৬ হাজার বসবাসকারী সমৃদ্ধ গ্রীনল্যান্ডের অর্থনীতি অনেক এগিয়ে যেতে পারে বলে ‘নেচার সাসটেইনিবিলিটি’ নামে একটি সাময়িকীতে লিখেছেন ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের একটি যৌথদল। ডেনমার্কের অন্তর্ভুক্ত গ্রিনল্যান্ড ব্যাপকভাবে স্বায়ত্তশাসন উপভোগ করলেও অর্থনৈতিকভাবে কোপেনহ্যাগেনের উপর তাদের নির্ভরশীলতা অনেক বেশি। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে গ্রিনল্যান্ডের বরফ গলতে থাকলে সমুদ্রপৃষ্টের উচ্চতা প্রায় ৭ মিটার বৃদ্ধি পেতে পারে। যার ফলে সমুদ্রের খাড়িগুলোতে আরো বেশি বালু ও নুড়ি জমা হবে। যা গ্রিনল্যান্ডের অর্থনঅতির জন্য সহায়ক হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে শুধু নিজেদের অর্থনীতির ক্ষেত্রেই সঞায়ক হবে না, এর ফলে বিশ্বের বৃহৎ বালু রপ্তানিকারকে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে গ্রিনল্যান্ডের।

গবেষণাটিতে আরো বলা হয়, ২০১৭ সালে বিশ্বব্যাপী ৯৯.৫ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের প্রায় ৯. ৫৫ বিলিয়ন টন বালুর চাহিদা ছিল যা ২১০০ সাল নাগাদ প্রায় ৪৮১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়