শিরোনাম
◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল ◈ রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি ◈ হজযাত্রীদের জন্য স্বস্তি: টিকিটপ্রতি খরচ কমলো ১২ হাজার টাকা ◈ পানির অভাবে কাপ্তাইয়ের তিন ইউনিট বন্ধ, উৎপাদন চলছে সীমিত আকারে ◈ গ্রাহকদেরকে ছেঁড়া-ফাটা বা ময়লাযুক্ত নোট বদলে না দিলে শাস্তি ◈ আমি একদিনেই ইরানকে গুড়িয়ে দিতে পারি: ট্রাম্প

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৪ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স¤্রাটকে নিয়ে করা মন্তব্যের জন্য দক্ষিণ কোরিয়াকে ক্ষমা চাইতে বললো জাপান

দুর্জয় চক্রবর্তী: দক্ষিণ কোরিয়ার বিরূদ্ধে তাদের স¤্রােেটর বিরূদ্ধে কটূক্তির অভিযোগ এনে ক্ষমা চাইতে বলেছে জাপান। আল জাজিরা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কোরিয়াসহ অধিকৃত অঞ্চলগুলোতে জাপানি সৈন্যদের জন্য ‘কমফোর্ট উওম্যান’ হিসেবে নিয়োজিত নির্যাতিত নারীদের জন্য জাপানের স¤্রাটকে ক্ষমা চাইতে বলেছে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার মুন হি স্যাং। এর প্রতিক্রিয়ায় এবার দক্ষিণ কোরিয়াকে ক্ষমা দাবি করেছে জাপান।

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা মঙ্গলবার বলেন, ‘স্যাংকে অবশ্যই তার মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে।’ এর আগে গত সপ্তাহে ব্লুমবার্গে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়, স্পিকার মুন বর্তমান স¤্রাট আকিহিতোর পিতা সম্রাট হিরোহিতোকে উল্লেখ করে তাকে ‘যুদ্ধাপরাধের পেছনের মূল দোষী ব্যক্তির সন্তান’ বলেছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুই লাখেরও বেশি নারীদের তথাকথিত ‘কমফোর্ট উইমেন’ বা যৌন কর্মী হিসেবে কাজ করতে বাধ্য করে জাপানি সেনাবাহিনী, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ছিল কোরীয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়