শিরোনাম
◈ ‌শি‌রোপা হা‌রি‌য়ে সেনেগাল ফুটবল ফেডা‌রেশন আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হচ্ছে  ◈ ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প: আলজাজিরার বিশ্লেষণ ◈ আওয়ামী লী‌গের কার্যক্রমে নি‌ষেধাজ্ঞা আপাতত তুলে নেওয়ার কোনও পরিকল্পনা সরকা‌রের নেই : মির্জা ফখরুল ◈ এবার ইসরাইলের প্রতি সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ◈ ঈদের ছুটিতে পর্যটনে প্রাণচাঞ্চল্য ◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৩ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিন্সেস ডায়নার মতোই গণমাধ্যমের ধাওয়ার শিকার মেগান, জর্জ ক্লুনির ক্ষোভ

লিহান লিমা: ব্রিটিশ রাজবধূ মেগান মের্কেলকে নিয়ে গণমাধ্যমের অবস্থানের তীব্র সমালোচনা করলেন হলিউড অভিনেতা জর্জ ক্লুনি। মঙ্গলবার ক্লুনি বলেন, প্রিন্সেস ডায়ানার মতোই গণমাধ্যমের ধাওয়া ও হয়রানির শিকার হচ্ছেন মেগান। সিএনএন, স্কাই নিউজ

রোববার বাবাকে লেখা মেগানের একটি চিঠি ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল, মিররসহ কয়েকটি ট্যাবলয়েড প্রকাশ করে। এরপরই এই মন্তব্য করেন মেগান ও প্রিন্স হ্যারির বন্ধু ক্লুনি। এপিকে ক্লুনি বলেন, ‘তারা সবখানেই মেগান মের্কেলকে খুঁজে বেড়াচ্ছে, তিনি একজন নারী ও সাত মাসের অন্তসত্ত্বা। কিন্তু যেভাবে তার পিছু নেয়া হয়েছে তা ডায়নাকে মনে করিয়ে দিচ্ছে। ইতিহাস আবারো ফিরে আসছে। কিন্তু আমরা দেখেছি শেষটা কি।’

সিএনএন জানায়, প্রিন্সেস ডায়নার সঙ্গেও গণমাধ্যমের সম্পর্ক বেশ জটিল ছিলো। ১৯৯৭ সালে পাপারাজ্জির হাত থেকে পালাতে গিয়ে প্যারিসে গাড়ি দূর্ঘটনায় মারা যান ডায়না। সম্প্রতি কয়েক মাস ধরেই ব্রিটিশ ট্যাবলয়েডগুলো মেগানের সঙ্গে তার পরিবারের সম্পর্ক এবং জা ‘ডাচেস অব ক্যামব্রিজ’ কেট মিডলটনের সঙ্গে তার দ্বন্দ্ব নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে। জর্জ ক্লুনি বলেন, ‘আপনারা এক বাবাকে লেখা কন্যার চিঠি নিয়ে তা জনসম্মুখে প্রকাশ করলেন। যা দায়িত্বহীনতা। আমি অত্যন্ত বিস্মিত হয়েছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়