শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৩ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলী আশরাফ, রুহুল হক, রহমতউল্লাহ, রিমি ও মাদানী সংসদীয় কমিটির সভাপতি

আসাদুজ্জামান সম্রাট : ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ত্রিশালের সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানীকে। মঙ্গলবার জাতীয় সংসদের ৫টি সংসদীয় কমিটি গঠন করা হয়। এ কমিটির সাবেক সভাপতি ছিলেন বিএইচ হারুন এমপি। বনানীর রেইনট্রি কেলেঙ্কারির কারনে আলোচিত ছিলেন বিএইচ হারুন।

জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরীর প্রস্তাবক্রমে কণ্ঠভোটে কমিটিগুলো গঠিত হয়। সরকারি প্রতিশ্রুতি কমিটির সভাপতি করা হয়েছে সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফকে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে সিমিন হোসেন রিমিকে। দশম সংসদেও তিনি এই কমিটির সভাপতি ছিলেন।

দশম সংসদে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমত উল্লাহকে ডাক, তার ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আ ফ ম রুহুল হককে। তিনি দশম সংসদে একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়