শিরোনাম
◈ পেনাল্টি মিসের মাশুল, হলান্ডের জোড়া গোলে বিদায় ব্রাজিলের ◈ ১২ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি ◈ বিশ্বকা‌পে চমক দেখা‌নো কেপ ভার্দের ফুটবলাররা দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন ◈ 'আমার মৃত্যুর পর আমার লাশ যেনো এফডিসিতে নেওয়া না হয়': রোজিনার বিস্ফোরক মন্তব্য ◈ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ৩ বন্ধুর মর্মান্তিক মৃত্যু ◈ বিচার বিভাগে বড় পরিবর্তন, একযোগে ৩৮ বিচারকের নতুন পদায়ন ◈ যুক্তরাষ্ট্রের পেন্টাগনকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম সামরিক সদর দপ্তর ‘দি অক্টাগন’ উদ্ভোধন করল মিশর ◈ ‌বিশ্বকা‌পে এবার ব্রাজিল ও আর্জেন্টিনা কতদূর যাবে,জা‌নি‌য়ে দি‌লো সুপারকম্পিউটার  ◈ বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়াতে পশ্চিমবঙ্গ পুলিশের নতুন পরিকল্পনা ◈ বিশ্বের ১০ জনবহুল দেশের ৮টিই নেই বিশ্বকাপে: কেন পিছিয়ে বাংলাদেশ-ভারত?

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪৬ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘাম ঝরিয়ে ব্রাদার্সকে হারালো শেখ জামাল

নিজস্ব প্রতিবেদক : প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডে জয় পেকে বেশ বেগ পেতে হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। ব্রাদার্স ইউনিয়নকে হারাতে ঘাম ছুটে গেছে জোসেফ আফুসির শিষ্যদের। শাখাওয়াত হোসেন রনির একমাত্র গোলে চলতি প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেয়েছে দলটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ১-০ গোলে জেতা শেখ জামাল ছয় ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট পেয়েছে।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় লিগের ২০১৫ সালের চ্যাম্পিয়ন শেখ জামাল। আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো এমানুয়েল পেরেসের শট বিপ্লব ভট্টাচার্য্য ফিস্ট করার পর ফিরতি শটে জাল খুঁজে নেন রনি।

দশ মিনিট পর আবারও সুযোগ পান রনি। কিন্তু বিপ্লবকে পরাস্ত না করতে পারায় জালের দেখা পাননি। ১-০ গোলেই শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে দুই দলের আক্রমণে ছিল না তেমন ধার। ৭৫তম মিনিটে গাম্বিয়ার ফরোয়ার্ড কিংয়ের শট বাইরের জাল কাঁপালে ব্যবধান দ্বিগুণের আরেকটি ভালো সুযোগ নষ্ট হয় শেখ জামালের। পাঁচ ম্যাচে এটি ব্রাদার্সের টানা তৃতীয় ও সব মিলিয়ে চতুর্থ হার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়