শিরোনাম
◈ বোমা নয়, মানুষকে অর্থায়ন করুন: ইসরাইল-যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ ◈ নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৭ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাদিয়ানিদের কাফের আখ্যা দিয়ে পঞ্চগড়ের সম্মেলন বন্ধ করতে সরকারের প্রতি আহবান আল্লামা শফীর

আল-আমিন : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফী পঞ্চগড়ে কাদিয়ানিদের ৩দিন ব্যাপী সম্মেলন অবিলম্বে বন্ধ করার জন্যে সরকারের প্রতি আহবান জানিয়ে বলেছেন, কাদিয়ানিরা পাঞ্জাবের মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নতুন নবী মানে। অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী মানে না। তাই তারা নিশ্চিভাবে কাফের। অথচ তারা নিজেদেরকে ‘আহমদিয়া মুসলিম’ পরিচয় দিয়ে সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা করছে। এরই অংশ হলো, পঞ্চগড়ে ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি কাদিয়ানি সম্মেলন।

মঙ্গলবার সন্ধ্যায় হাটহাজারী মাদ্রাসার মুখপাত্র সরওয়ার কামাল প্রেরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে তিনি আরো বলেন, কাদিয়ানিদের এই সম্মেলন অবিলম্বে বন্ধ করতে হবে। এ ব্যাপারে যারা আন্দোলন করছে তাদের সাথে পরিপূর্ণ একাত্মতা ঘোষণা করছি এবং কাদিয়ানিদের এ সম্মেলন বন্ধ না হওয়া পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাওয়ার জন্যে সর্বস্তরের মুসলমানদের প্রতি আহবান জানাচ্ছি। যদি এ সম্মেলন বন্ধ করা না হয় প্রয়োজনে আমি পঞ্চগড়ে গিয়ে আন্দোলনে শরীক হবো ইনশাল্লাহ!

আল্লামা শাহ আহমদ শফী আরো বলেন, খতমে নবুয়তের বরকতময় আন্দোলন যারা করছেন, তারাসহ সকল দীনি আন্দোলনের নেতাকর্মিদেরকে কালবিলম্ব না করে এই মুহুর্তে পঞ্চগড় গিয়ে প্রিয় নবীজির খতমে নবুয়তের চিরশত্রু কাফের কাদিয়ানিদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার আহবান জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়