শিরোনাম
◈ সেপ্টেম্বরে বাড়ছে গ্যাস সরবরাহ! ◈ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা, ২০২৭ সালের মধ্যে স্থাপনে মিলবে সুবিধা ◈ ৪২ বছর পর নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর ◈ সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির ◈ দেশের রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা ◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৫১ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিবিএ সভাপতি জহিরুলের অবৈধ গাড়ি জব্দ করল দুদক

নিউজ ডেস্ক : বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক কর্মচারী ও জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সিবিএ সভাপতি জহিরুল ইসলাম চৌধুরীর কাছে থাকা পিডিবির অবৈধ গাড়ি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার থেকে পিডিবির সামনে থেকে তার গাড়ি জব্দ করে দুদক কর্মকর্তারা। জব্দ করা গাড়িটি হচ্ছে- সিলেট মেট্রো-ঘ-০২-০০৩৩ । সিবিএ সভাপতি জহিরুল ইসলাম অবৈধভাবে ও ক্ষমতার প্রভাব খাটিয়ে ৯ বছর ধরে গাড়িটি ব্যবহার করতেন বলে দুদক সূত্রে জানা গেছে। জহিরুল ইসলাম ২০১৮ সালের ৬ই জুন অবসরে গেছেন।

এ সময় তিনি পিডিবির অডিট পরিদপ্তরের সহকারী হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

  • সর্বশেষ