শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৯ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুমনের ফেসবুক লাইভ, রাস্তা থেকে খুঁটি সরে গেল

কালের কণ্ঠ : সৈয়দ সায়েদুল হক সুমন নামের এক আইনজীবীর একটি লাইভ ভিডিওর সুবাদে এবার নড়েচড়ে বসলো নরসিংদী পল্লীবিদ্যুত কর্তৃপক্ষ। যে কাজ স্থানীয়দের গত তিন বছরের অনুরোধেও হয়নি তা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হকের লাইভ ভিডিওর পর ১২ ঘন্টার মধ্যেই হয়ে গেল।

নরসিংদীর শিবপুর থানার কালারচর নামক জায়াগার ঢাকা-সিলেট মহাসড়কে ঠায় দাঁড়িয়ে ছিল পল্লীবিদ্যুতের একটি খুঁটি। ব্যস্ততম এই মহাসড়কে রাতের আঁধারে আর কুয়াশায় দ্রুতগামী গাড়িচালকেরা এই খুঁটিটি দেখতে পেতেন না।

ফলে গত কয়েকবছরে এখানে ঘটেছে অনেক দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় নিহত হবার খবরও পাওয়া গেছে। তবুও রাস্তার ওপর বসানো এই খুঁটিটি কোন খুঁটির জোরে সরছিল না তা বোধগ্ম্য ছিল না স্থানীয়দের। স্থানীয়দের তিন বছরের অনুরোধেও যে কর্তৃপক্ষের টনক নড়েনি তাই ওই ভাইরাল ভিডিও কারণে হয়ে গেল।

শনিবার (৯ ফেব্রুয়ারি) রাতে খুঁটিটির কাছে দাঁড়িয়ে এটি সরানো দাবি জানিয়ে নিয়ে একটি সচেতনতামূলক ভিডিও পোস্ট করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। ভিডিওটি এক রাতেই ভাইরাল হয়ে পড়ে। এটি ইতিমধ্যে দেখা হয়েছে ১৭ লাখ বারের বেশি। এরপর রবিবার দুপুরে ওই খুঁটিটি সরিয়ে নিয়ে মহাসড়ক থেকে ৫ ফুট দূরে স্থানান্তর করে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ।

বিষয়টি জেনে এদিন বিকেল সাড়ে ৫ টায় পর আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন সড়ক থেকে খুঁটিটি সরিয়ে ফেলার ভিডিও তার ফেসবুক পেজে আপলোড করেন।

আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমনের সামাজিজ সচেতনতামূলক ফেসবুক লাইভ ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়