শিরোনাম
◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন: ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনে আসছে নতুন বিধান ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৪৬ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সত্যিকার অর্থেই ড. কামাল একজন ঝানু উকিল: প্রভাষ আমিন

রবিন আকরাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. কামাল হোসেন যে কারিকুলাম দেখিয়েছেন তা একজন ঝানু উকিলের পক্ষেই সম্ভব বলে মন্তব্য করেছেন লেখক ও কলামিস্ট প্রভাষ আমিন।

সম্প্রতি অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজে তিনি এসব কথা লিখেছেন।

প্রভাষ আমিনের ভাষায়, ড. কামাল আসলে নির্বাচনে কোন পক্ষের উকিল ছিলেন? তার আসল এসাইনমেন্ট কোনটা ছিল- বেগম জিয়ার মুক্তি নাকি অংশগ্রহণমূলক নির্বাচন?

২৬ বছর আগে আওয়ামী লীগ ছাড়লেও আদর্শিকভাবে ড. কামাল এখনও আওয়ামী লীগের কাছাকাছি। এখনও তিনি বঙ্গবন্ধুর আদর্শের কথা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, ধর্মনিরপেক্ষতার কথা বলেন। বিএনপি জিতলে নিশ্চয়ই এর উল্টোটা করতো। তিনি কেন সেটা চাইবেন?

‘আসলে ঝানু উকিলরা সবসময় তার মক্কেলের পক্ষে দাঁড়ান না। বরং উল্টো পক্ষে গিয়ে মামলা দুর্বল করে দেন। আসল মক্কেলকে জিতিয়ে দেন। ড. কামাল যদি সত্যি অংশগ্রহণমূলক নির্বাচনের মামলা নিয়ে মাঠে নেমে থাকেন, তাহলে মানতেই হবে সত্যিকার অর্থেই তিনি একজন ঝানু উকিল।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়