শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৬ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রিল্যান্সারদের কোচিং সেন্টার চালাতে বাধা নেই : হাইকোর্ট

অনলাইন ডেস্ক : ফ্রিল্যান্সারদের কোচিং সেন্টার চালাতে কোনো বাধা নেই বলেছে হাইকোর্ট। সোমবার (১১ ফেব্রুয়ারি) এ আদেশ দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। শুধুমাত্র নীতিমালায় বর্নিত স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বারা পরিচালিত কোচিং বাণিজ্য অবৈধ। সম্প্রতি কোচিং সেন্টার নিয়ে রায়ের ব্যাখ্যায় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ পুনরায় এ আদেশ দেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) কোচিং বাণিজ্য বন্ধে সরকারি নীতিমালা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান জানান, এই রায়ের ফলে দেশের সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সব প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়