শিরোনাম
◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই ◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১৭ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাতাসে মুকুলের সৌরভে মাতোয়ারা

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে গাছে গাছে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল। এ এলাকার আমের গাছ গুলোতে মুকুলে মুকুলে ছেয়ে গেছে। এ অঞ্চলে তেমন কোন আম গাছের বাগান না থাকলেও সড়কের পাশে, মাঠের পাশে, বাড়ির আঙিনায় ও অফিস অদালতে বিভিন্ন জাতের প্রচুর আম গাছ রয়েছে।

এরই মধ্যে শতভাগ গাছে ব্যাপক মুকুল এসেছে। মুকুলে ছেয়ে গেছে এ অঞ্চলের আম গাছ গুলো। সবুজের মাঝে হলদে মুকুলের সমারোহ যেন প্রকৃতিকে সাজিয়েছে অপরূপ সাজে। বিভিন্ন এলাকায় আমের গাছে গাছে এসেছে মুকুল। এ যেন ঋতুরাজ বসন্তের আগমন বার্তা।

মুকুলে ছেয়ে যাওয়া আম গাছ গুলোতে বিরাজ করছে এক দৃষ্টিনন্দন দৃশ্য ও মৌ মৌ সৌরভ। অনেক গাছে মুকুল থেকে গুটি গুটি আমও দেখা যাচ্ছে। পরিবেশ অনুকূলে থাকলে এবার আমের বাম্পার ফলন হবে বলে আশা করছে অনেকেই।

জেলা শহরসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে সারি সারি আম গাছ, অনেকেই নিজ বাড়িতে আম গাছ লাগিয়েছেন। আবার কেউ কেউ শখের বসে করেছেন আম বাগান ।

মজুচৌধুরীর হাট এলাকার আম বাগানের মালিক মো. হুমায়ুন বলেন, আবহাওয়া দেখে মনে হচ্ছে পরিবেশ আমের জন্য অনুকূলই হবে। আমরা এখন মুকুলের পরিচর্যা করছি। কুয়াশার কারণে অনেক মুকুল ঝড়ে পড়ে যায়। এ বছর কুয়াশা তেমনটা হয়নি। তাই আশা করছি ভালো ফলন হবে। রোগ বালাই থেকে মুকুল রক্ষা করতে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। ছত্রাকজনিত রোগে আমের মুকুল, ফুল ও গুটি আক্রান্ত হতে পারে। এ রোগ গাছের ক্ষতি করে। কৃষি বিভাগ আমাদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছে।

কৃষি সম্পসারণ অধিদপ্তেরের উপ-সহকারি পরিচালক মো. আবুল হোসেন জানান, বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের ভাল ফলন হবে। বাগান মালিকেরা বাগান পরিচর্যা করছেন। অবশ্য গাছে মুকুল আসার আগ থেকেই গাছের পরিচর্যা করছেন তারা। গাছে গাছে বালাইনাশক স্প্রে করার জন্য বলা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তেরের উপ-পরিচালক মো. বেলাল হোসেন খান বলেন, আমের উৎপাদন সফল করতে এর সুষ্ঠ পরিচর্যা শুরু করে দিয়েছেন গাছ মালিকরা। মুকুলে পোকা-মাকড়ের উপদ্রব বা অন্য কোন সমস্যা দেখা দিলে সঙ্গে-সঙ্গে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। বর্তমান আবহাওয়া আমের বাম্পার ফলনের জন্য উপযোগী। এ অবস্থায় থাকলে এবার প্রচুর আম ফলবে। ভালো ফলন পেতে আমরাও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

  • সর্বশেষ