শিরোনাম
◈ লোকাল এলসি তথ্য আদান-প্রদানে বাংলাদেশ ব্যাংকের নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার ◈ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার: রাষ্ট্রপতি ◈ কারাফটকে মায়ের শেষ দেখা পেল ১৪ বছরের তূর্য, পাঁচ মিনিটের জন্য সন্তানের মরদেহ দেখলেন কারাবন্দী শারমিন ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: ইতালির পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তিন বাংলাদেশি, হেফাজতে মোবাইল ফোন ◈ পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা, চার লেনে যুক্ত হবে দেশের সব জেলা ◈ শ্রমিক অসন্তোষ ও নাশকতা ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, আহত পুলিশ সদস্যদের পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে দলাদলি ও ব্যক্তিস্বার্থের বিরোধ নয়, শিক্ষার পরিবেশ বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে ‘খাঁটি গুড়’, রাজশাহীতে দেড় শতাধিক কারখানায় ভেজাল গুড়ের রমরমা ব্যবসা ◈ একজন সাংবাদিক আমাকে ফোন করে বললেন, ‘মাননীয় মন্ত্রী, আপনি কখন পদত্যাগ করছেন?’ (ভিডিও) ◈ ‘মাইর খাওয়ার মধ্যে নেই, একটা মারলে দুইটা মারব—প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব’: আমির হামজা (ভিডিও)

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:১৭ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইটি সেক্টরের উন্নয়নে ব্যাপক কর্মসংস্থানের পাশাপাশি তৈরি হবে নতুন উদ্যোক্তা, বলছেন সংশ্লিষ্টরা

মোহাম্মদ মাসুদ : সরকারি উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় এগিয়ে চলেছে হাইটেক পার্ক নির্মাণ কাজ। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশি ৫টি প্রতিষ্ঠান থেকে ১০ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে এ খাতে। সরকারি বেসরকারি এ উদ্যোগের ফলে আইটি সেক্টরের উন্নয়নের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। ইনডিপিনডেন্ট নিউজ

দ্রুত এগিয়ে চলেছে কালিয়াকৈরে ৩৫৫ একর জমির ওপর স্থাপিত বঙ্গবন্ধু হাইটেক সিটি। ইতিমধ্যে এর ৫০ ভাগ উন্নয়ন কাজ শেষ হয়েছে। আইসিটি মন্ত্রনালয়ের তথ্য মতে, আগামী ২০৩০ সালের মধ্যে পুরো পার্কটির শতভাগ কাজ শেষ হবে। বিনিয়োগ হবে ৫০০ মিলিয়ন ডলার, কর্মসংস্থান হবে ১ লাখ লোকের।

বর্তমানে ৩৫৫ একরের পার্কটির ৭ একর জায়গায় টি-আরফোর মানের একটি ডেটা সেন্টারের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া ৯৭ একর জায়গায় ১৮ জন বিনিয়োগকারী তাদের কারখানা নির্মাণ কাজ এগিয়ে নিচ্ছেন। একইভাবে দেশের বিভিন্ন জেলায় চলছে ২৮টি হাইটেক পার্ক নির্মাণের কাজ।

সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও উদ্যোগ নিয়েছে দেশের বিভিন্ন জেলায় হাইটেক পার্ক তৈরির। বিদেশি বিনিয়োগ নিয়ে কাজ করেন লামিনাল গ্রুপ। তারা জানান, সম্প্রতি দুবাই ও মধ্যপ্রাচ্য ভিত্তিক উদ্যোক্তাদের সাথে সাক্ষাতে ৪৫ বিলিয়ন ডলারের বিনিযোগ চুক্তি হয়েছে বিভিন্ন প্রকল্পে। এর মধ্যে ১০ বিলিয়ন ডলার ব্যয় হবে ৬৪টি জেলায় হাইটেক পার্ক নির্মাণে।
বিদেশি বিনিয়োগকে স্বাগত জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জানান, এসব আইটি পার্ক থেকে বিশ্বের প্রায় ৫০টি দেশে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ও আইটি সেবা রপ্তানি হবে।

  • সর্বশেষ