শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৪ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইজতেমার কারণে পেছাল এসএসসির তিন পরীক্ষা

নিউজ ডেস্ক: টঙ্গীর তুরাগতীরের বিশ্ব ইজতেমার কারণে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের তিনটি পরীক্ষা পিছিয়ে গেছে। রোববার (১০ ফেব্রুয়ারি) রাতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক গণমাধ্যমকে পরীক্ষা পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। এনটিভি

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন তিনটি পিছিয়েছে। এর মধ্যে ১৬ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ২৬ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ২৭ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারির পরীক্ষাটি হবে ২ মার্চ।

এর ফলে ব্যবহারিক পরীক্ষার সময়ও পিছিয়ে যাবে। এখন ২৬ ফেব্রুয়ারি সংগীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে ৩ মার্চ। আর ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ অনুষ্ঠেয় অন্যান্য বিষয়ের ব্যবহারিক ৪ থেকে ১০ মার্চের মধ্যে।

চলতি বছর তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা টঙ্গীর তুরাগতীরে আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়