শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২৭ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার যদি প্রভাবের ঊর্ধ্বে উঠে উচ্ছেদ অভিযান সম্পন্ন করতে পারে তাহলে এবারের অভিযান সফল হবে, বললেন সুলতানা কামাল

লিয়ন মীর : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেছেন, নদী দখলকারীরা প্রভাবশালী, কোনো না কোনোভাবে ক্ষমতার সাথে এদের সম্পর্ক আছে। ক্ষমতার সাথে সম্পর্ক না থাকলে তারা বারবার নদী দখল করতে পারতো না। এর আগেও আমরা অনেকবার নদী দখলকারীদের উচ্ছেদ করতে দেখেছি, কিন্তু কিছুদিন পর আবার সেই জমি দখল হয়ে গেছে। দখলকারীরা ক্ষমতাধর হওয়ায় কারণেই এমনটা হয়েছে। তবে সরকার যদি শেষ পর্যন্ত এই প্রভাবের ঊর্ধ্বে উঠে অভিযান সম্পন্ন করতে পারে, দুর্নীতির কাছে মাথা নত না করে, তাহলে এবারের উচ্ছেদ অভিযান সফল হবে।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নদী আমাদের প্রাণ। নদী বাঁচাতে নদীকে দখলমুক্ত করতেই হবে। এর কোনো বিকল্প নেই। তবে অধিকাংশ সময়ে দেখা যাচ্ছে, নদী যারা দখল করেছে তারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে না। নদী দখলমুক্ত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবহারকারীরা। উচ্ছেদের সাথে সংশ্লিষ্টদের এই বিষয়টি মাথায় রাখতে হবে এবং তাদের কীভাবে ক্ষতিপূরণ দেয়া যায় সে বিষয়টি নিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, যারা নদী দখল করে অর্থ উপার্জন করেছেন, তাদের কাছ থেকে অর্থ আদায় করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। আদালত কিন্তু এটা জানে কারা নদী দখল করে টাকার পাহাড় গড়েছে। আর কারা এই জমি ব্যবহার করেছে। তাই সম্পূর্ণ কার্যক্রমটা আদালতের মাধ্যমেই দ্রুত সমাধান করা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়