শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৪৭ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেনেজুয়েলা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি রেজ্যুলেশন দাখিল

লিহান লিমা: ভেনেজুয়েলায় চলমান রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাল্টাপাল্টি খসড়া প্রস্তাব দাখিল করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। আল জাজিরা।

যুক্তরাষ্ট্র প্রস্তাবিত রেজ্যুলেশনে ভেনেজুয়েলায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানিয়েছে। প্রস্তাবিত খসড়ায় ভেনেজুয়েলার বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর দমনের তীব্র নিন্দা জানানো হয় এবং শুধুমাত্র গণতান্ত্রিকভাবে নির্বাচত সরকারকে সমর্থনের কথা বলা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের বিপরীতে মস্কো বিপরীত রেজ্যুলেশন দাখিল করে। মস্কোর এই প্রস্তাবে ভেনেজুয়েলার আঞ্চলিক অখ-তা ও রাজনৈতিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। রাশিয়ার খসড়া প্রস্তাবনায় ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে যে কোন প্রকারের হস্তক্ষেপের তীব্র নিন্দা করার হয়। এছাড়া মার্কিন প্রস্তাবের সমর্থনে ভোট কবে অনুষ্ঠিত হবে তা জানা যায় নি, ভেটো ক্ষমতা থাকায় রাশিয়া চাইলেই এই প্রস্তাব আটকে দিতে পারে।

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরোধী দলিয় নেতা হুয়ান গুয়াইদোকে অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে রাশিয়া ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছে। ২৩ জানুয়ারি নিজকে অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করে গুয়াইদো, যা দেশটির সুপ্রিমকোর্ট ‘অবৈধ এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ বলে ঘোষণা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়