শিরোনাম
◈ নিজের টাকা ছাড়াই সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ, নতুন অধ্যাদেশ জারি সরকারের ◈ নতুন দায়িত্বে পেলেন বিএনপির ৪ ও জামায়াতের ১ সংসদ সদস্য ◈ রাজধানীর যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থা উন্নয়নে সরকারের বড় উদ্যোগ ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ লুটপাটের দায় জনগণের কাঁধে, সরকারের কাছে ২৭০৭ কোটি টাকা চায় বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীজুড়ে বজ্রসহ বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা ◈ ৪৪ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সচলে সরকারের নতুন উদ্যোগ, বিক্রি হতে পারে জমি-শেয়ার ◈ ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা দাবি, শ্রমিকদের প্রস্তাবিত মজুরিতে কার বেতন কত? ◈ শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী ◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১২ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক ড. শান্তনূ মজুমদারের মতে, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে ‘দলের অভ্যন্তরীন কোন্দল’

মঈন মোশাররফ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. শান্তনূ মজুমদার বলেছেন, এবার উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয়ায় আওয়ামী লীগের জন্য সিওর শট হয়ে দাড়িয়েছে । অর্থাৎ মনোনয়ন পেলেই যেন পাশ । তাই অনেকেই প্রার্থী হতে চাইছেন। আবার মনোনয়ন না পেলেও ছেড়ে দিতে চাইছেন না। ফলে স্থানীয় পর্যায়ে দলের অভ্যন্তরে দ্বন্দ্ব ও কোন্দল প্রকট হচ্ছে, এবং আরো হবে । রোববার ডয়চে ভেলেকে তিনি আরো বলেন, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে ‘দলের অভ্যন্তরীন কোন্দল’

তিনি বলেন, বিএনপি নির্বাচনে না থাকার কারনে নিশ্চিত জয়ী হওয়ার নিশ্চয়তা পেয়েছেন মনোনয়ন প্রত্যাশিরা । ফলে মনোনোনয় পাওয়ার জন্য সবাই আগ্রহী । তাই অভ্যন্তরীন কোন্দল প্রকট আকারে দেখা যেতে পারে।

তিনি আরো বলেন , এই সুযোগে যে মনোনয়ন বাণিজ্য যে হবে না, তা নয়। তবে তার চেয়ে কার কত যোগাযোগ বা কেন্দ্রের প্রভাবশালী নেতাদের সঙ্গে সম্পর্ক তার ওপর নির্ভর করে মনোনয়ন হবে। জনপ্রিয়তা খুব বেশি গুরুত্ব পাবে বলে মনে হয় না ।

  • সর্বশেষ